Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে রুয়েট শিক্ষার্থী আহত

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ২০:৩১
ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে রুয়েট শিক্ষার্থী আহত

সংগৃহীত ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন চলন্ত সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে এই দুর্ঘটনা ঘটে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ইসিই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৩ সিরিজ) ক্লাস চলাকালীন হঠাৎ একটি সিলিং ফ্যান খুলে নিচে পড়ে যায়। ফ্যানের পাখাটি সরাসরি শিক্ষার্থী মুশরাকুল আলম ফারহাদের ঘাড়ের ওপর পড়লে তিনি আহত হন। তাৎক্ষণিকভাবে ক্লাসের শিক্ষকের সহায়তায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

‌‌‌‌‌‌‘ফ্যানটি সরাসরি মাথায় পড়লে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা ছিল। আল্লাহর রহমতে সে বেঁচে গেছে। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শ্রেণিকক্ষেও যদি আমরা নিরাপদ না থাকি, তবে কোথায় নিরাপদ থাকবো?’, আতঙ্ক প্রকাশ করেছেন আহত শিক্ষার্থীর এক বন্ধু।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ প্রায় দুই মাসের ছুটির পর ক্যাম্পাস খুললেও শ্রেণিকক্ষের সরঞ্জামাদি কোনো ধরনের পরীক্ষা বা তদারকি ছাড়াই ব্যবহার করা হচ্ছিল। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে ফ্যানের নাট-বোল্টে মরিচা ধরে এই দুর্ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে ক্যাম্পাসের সকল স্থাপনা ও বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন।

তবে বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন জানিয়েছেন, আমরা নিয়মিতভাবে শ্রেণিকক্ষের সকল সরঞ্জাম পর্যবেক্ষণ করি। এই ফ্যানগুলো কিছুদিন আগেই স্থাপন করা হয়েছিল। সম্ভবত নাট-বোল্টের কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটি ঘটেছে।

‌‌‌‌‌‌‌‌‘দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিভাগের সকল কক্ষের বৈদ্যুতিক সরঞ্জাম পুনরায় পরীক্ষা করার কাজ শুরু হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে’, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সতর্কতার কথা জানান অধ্যাপক আনোয়ার।

আহতরাজশাহীরুয়েটরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির