Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নিঝুম দ্বীপে নথিতে সংরক্ষিত বন, বাস্তবে বাড়িঘর

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী)
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৯
শেয়ার করুন:
নিঝুম দ্বীপে নথিতে সংরক্ষিত বন, বাস্তবে বাড়িঘর

নোয়াখালীর হাতিয়ায় নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান ও আশপাশের বনভূমি নথিপত্রে সংরক্ষিত বনাঞ্চল। তবে বাস্তব চিত্র ভিন্ন। বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা উজাড় করে চলছে দখল ও চাষাবাদ। দেড় বছর আগেও যেসব জমিতে ছিল ম্যানগ্রোভ বন, সেসব জায়গায় এখন আমন ধানের আবাদ হয়েছে। নির্মাণ করা হয়েছে স্থাপনাও। কোথাও কাটা গাছের গোড়া, কোথাও দাঁড়িয়ে আছে দু-একটি কেওড়াগাছ। স্থানীয়দের অভিযোগ, বনভূমি উজাড় করে কৃষিজমিতে রূপান্তর, দখল ও বিতর্কিত বন্দোবস্তের অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বন ও ভূমি বিভাগ।

নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের চর ওছমান সি-বিচের উত্তর পাশ, শতফুল বাজার-সংলগ্ন এলাকা, চর ইউনুছের কাটাখালী, আমতলী এবং পূর্ব বিরবিরি বর্ধিতাংশ মৌজাসহ বিভিন্ন এলাকায় বন উজাড়ের এমন চিত্র দেখা গেছে। সম্প্রতি জাহাজমারা ও সাগুরিয়া রেঞ্জের আওতাধীন এসব এলাকা ঘুরে বনভূমি দখল, চাষাবাদ এবং বসতি নির্মাণের তথ্য পাওয়া গেছে।

চর ইউনুছের কাটাখালী এলাকায় অন্তত দুই শতাধিক ব্যক্তি বনভূমি পরিষ্কার করে আমন ধানের আবাদ করেছেন। তাদের মধ্যে কবির, তাহের মাঝি ও নান্টুও রয়েছেন। কেউ জমিতে ধান মাড়াই করছেন, কেউ আবার পাওয়ার ট্রলিতে করে ধান নিয়ে যাচ্ছেন বেড়িবাঁধের ওপারে।

বনভূমি পরিষ্কার করে চাষাবাদের বিষয়ে নান্টুর ভাষ্য, প্রায় এক কানি (এক একর ৬০ শতক) বনভূমি পরিষ্কার করে তিনি ধান চাষ করেছেন। আগে বন বিভাগকে টাকা দিতে হলেও এখন আর দিতে হয় না।

কবির দেড় কানি এবং তাহের মাঝিও দেড় কানি জমি দখল করে চাষাবাদ করছেন বলে জানিয়েছেন। এ ছাড়া কাটাখালী এলাকায় বনভূমি দখল করে কালু সর্দারসহ কয়েকজনের বিরুদ্ধে বালুর ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।

বন দখলের চিত্র শুধু চর ইউনুছেই সীমাবদ্ধ নয়, চর আতাউর ও সাগুরিয়া রেঞ্জের চর আলীমের বিভিন্ন অংশেও একই পরিস্থিতি দেখা গেছে। চর আলীমের আলাদিগ্রাম বাজারের দক্ষিণ পাশ, টানবাজার ও পচার খাল-সংলগ্ন এলাকায় বনভূমি দখল করে চাষাবাদের পাশাপাশি বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। এসব জমিতেও এবার আমন আবাদ হয়েছে। দখলদারদের অনেকে দাবি করছেন, ভূমি অফিস থেকে বন্দোবস্ত নিয়ে তারা এসব জমি ভোগদখল করছেন।

বনভূমি দখল ও বন্দোবস্তের বিষয়ে বক্তব্য জানতে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাইয়ুম নিয়াজীর কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। জাহাজমারা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হুমায়ুনও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

তবে সাগুরিয়া রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমানের ভাষ্য, তার এলাকায় যেসব স্থানে দখল ও চাষাবাদ হয়েছে, সেগুলো বিভিন্নভাবে বন্দোবস্ত নিয়ে করা হয়েছে। এ বিষয়ে ভূমি অফিসের বক্তব্য নেওয়ার পরামর্শ দেন তিনি।

সাগুরিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রহিম জানিয়েছেন, এসব বন্দোবস্ত তার দায়িত্ব পালনের অনেক আগে, ২০১৩-১৪ সালের দিকে দেওয়া হয়েছে।

বন বিভাগ ও সংশ্লিষ্ট কাগজপত্রের তথ্য অনুযায়ী, জাহাজমারা রেঞ্জের চারটি বিটের আওতায় ১৩টি চরে সরকারি গেজেটভুক্ত প্রায় ২১ হাজার ৪৪ একর সংরক্ষিত বনভূমি রয়েছে। এ ছাড়া ১১টি চরে ৪০ হাজার ৩৯০ একর এলাকা নিয়ে গঠিত নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানও সরকারি গেজেটভুক্ত।

সংরক্ষিত বনভূমি রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০১৮ সালের ৩০ এপ্রিল একটি টাস্কফোর্স কমিটি গঠন করে। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের রক্ষণাবেক্ষণ ও মূল্যায়নের জন্য গঠিত ওই কমিটির সভাপতি করা হয় নোয়াখালীর জেলা প্রশাসককে। তবে কমিটি গঠনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ রয়েছে।

হাতিয়ানোয়াখালীনিঝুম দ্বীপজাতীয় উদ্যানবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার