Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালিয়াকৈর হরতকিতলা

ফুটওভার ব্রিজের অভাবে ঝুঁকিতে হাজারো পথচারী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৮:৩৫
ফুটওভার ব্রিজের অভাবে ঝুঁকিতে হাজারো পথচারী

সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরের হরতকিতলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন হাজারো গার্মেন্ট শ্রমিক ও স্থানীয় বাসিন্দা। বিশেষ করে গার্মেন্টস ছুটি ও শিফট পরিবর্তনের সময় ঝুঁকি ভয়াবহ আকার নেয়।

স্থানীয়রা জানায়, ইকোনিট টেক্সটাইলসহ আশপাশের অন্তত চার থেকে পাঁচটি কারখানার প্রায় ১০ হাজার শ্রমিক এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ব্যস্ত এই চার লেনের মহাসড়ক পারাপার হয়। নিকটতম ফুটওভার ব্রিজ চন্দ্রা ত্রিমোড় এলাকায়, যা প্রায় এক কিলোমিটার দূরে হওয়ায় অধিকাংশ পথচারী সেটি ব্যবহার করেন না।

সরেজমিনে দেখা গেছে, অনেকেই ডিভাইডার টপকে দ্রুতগতির বাস ও ট্রাকের সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছেন। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। কেউ প্রাণ হারাচ্ছেন, কেউ স্থায়ী পঙ্গুত্ব বরণ করছেন।

দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা উল্লেখ করেন, মহাসড়কে ৮০ থেকে ১০০ কিলোমিটার গতির যানবাহন হঠাৎ থামানো সম্ভব নয়। ফলে পথচারীদের ঝুঁকিপূর্ণ পারাপার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তাদের মতে, একটি ফুটওভার ব্রিজ নির্মাণ হলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে।

ইকোনিট টেক্সটাইলের এক নারী শ্রমিক জানান, প্রতিদিন কাজে বের হয়ে নিরাপদে বাসায় ফিরতে পারবেন কি না, সেই অনিশ্চয়তায় থাকতে হয়। সম্প্রতি এক সহকর্মীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও তুলে ধরেন তিনি।

শ্রমিকদের দাবি, দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, শ্রমিকরা সম্মিলিতভাবে আবেদন করলে সড়ক ও জনপথ বিভাগে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করা হবে।

গার্মেন্ট শ্রমিক নেতারা মন্তব্য করেন, দ্রুত ব্যবস্থা না নিলে তারা মহাসড়কে নামতে বাধ্য হবেন। তাদের ভাষ্য, একটি ফুটওভার ব্রিজের অভাবে আর কোনো প্রাণহানি দেখতে চান না।

কালিয়াকৈর হরতকিতলাফুটওভার ব্রিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম