Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
অভাবেও সবুজ দেশ গড়ছেন বিষ্ণু হাজরা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদের ছুটি শেষ না হতেই রাজধানীমুখী মানুষের ঢল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৬:১৮
ঈদের ছুটি শেষ না হতেই রাজধানীমুখী মানুষের ঢল

ছবি: আগামীর সময়

ঈদের ছুটি শেষ হওয়ার আগেই রাজধানীমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। সরকারি ছুটি চলমান থাকলেও দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আগামীকাল থেকে খুলতে শুরু করবে। ফলে দক্ষিণাঞ্চলের হাজারো কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন।

শনিবার (৩০ মে) সকাল থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী যানবাহনের চাপ উল্লেখযোগ্যহারে বেড়েছে। একই সঙ্গে বাসস্ট্যান্ড ও যাত্রীছাউনিগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।

মাদারীপুরে শিবচরের এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্টপেজ ঘুরে দেখা গেছে, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ফরিদপুর ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রীতে পরিপূর্ণ অবস্থায় রাজধানীর দিকে ছুটে যাচ্ছে। অনেক যাত্রীকে আসন না পেয়ে দাঁড়িয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। লোকাল পরিবহনেও দেখা গেছে একই চিত্র।

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গা, সূর্যনগর, পাচ্চর ও নাওডোবা স্টপেজে সকাল থেকেই ঢাকাগামী যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। গ্রামের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক, ভ্যান, মাহিন্দ্রা, সিএনজি ও অন্যান্য থ্রি-হুইলারে করে যাত্রীরা এসে বাসের অপেক্ষায় মহাসড়কের পাশে অবস্থান নেন। এতে স্থানীয় পরিবহন ব্যবস্থার ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৮ শিশুর

৩০ মে ২০২৬

যাত্রীদের অভিযোগ, ঈদ পরবর্তী বাড়তি যাত্রীর সুযোগ নিয়ে কিছু পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করছে। বিশেষ করে ভাঙ্গা-ঢাকা ও শিবচর-ঢাকা রুটের কয়েকটি পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।

সূর্যনগর স্টপেজে অপেক্ষমাণ যাত্রী রেবা আক্তার জানান, সকাল থেকেই প্রচুর ভিড়। ভাঙ্গা থেকে ছেড়ে আসা প্রায় প্রতিটি বাসই যাত্রীতে পরিপূর্ণ। দীর্ঘ সময় অপেক্ষা করেও বসার মতো কোনো সিট পাওয়া যাচ্ছে না। অনেক কষ্ট করে ঢাকায় যেতে হচ্ছে।

পাচ্চর গোলচত্বরে অপেক্ষমাণ মো. রুবেল মিয়া জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ছুটি প্রায় শেষ হয়ে আসায় আগেভাগেই ঢাকায় ফিরছেন। পরিবারের সদস্যদের আপাতত বাড়িতেই রেখে যাচ্ছেন। কয়েকদিন পরিবারের সঙ্গে কাটানোর পর কর্মস্থলে ফিরতে মন না চাইলেও জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে। তার ভাষ্য, যাত্রীদের চাপ এত বেশি যে বাসে খালি আসন পাওয়া কঠিন হয়ে পড়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, ঈদুল আজহার ছুটির শেষভাগে প্রতি বছরই রাজধানীমুখী মানুষের চাপ বাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মজীবী মানুষ ধীরে ধীরে রাজধানী ও দেশের বিভিন্ন কর্মস্থলের উদ্দেশে রওনা হচ্ছেন। আগামী কয়েকদিন এ চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঈদের ছুটি শেষে কয়েকদিন মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ অব্যাহত থাকবে। শনিবার সকাল থেকেই চাপ বেড়েছে এবং আগামী দুই থেকে তিন দিনে তা আরও বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিরসন, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পাশাপাশি অতিরিক্ত টহল দলও মাঠে কাজ করছে।

তবে যাত্রীদের দাবি, ঈদ পরবর্তী সময়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, পর্যাপ্ত পরিবহন নিশ্চিত এবং যাত্রীসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রশাসন, পরিবহন মালিক ও চালকদের সমন্বিত উদ্যোগে নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তারা।

সংশ্লিষ্টদের মতে, ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের এই স্রোত আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। ফলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং দক্ষিণাঞ্চলের সংযুক্ত মহাসড়কগুলোতে যানবাহনের চাপ আরও বাড়তে পারে।

ঈদরাজধানীঈদের ছুটিঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    স্বাধীন বেলুচিস্তান এখন পর্যন্ত ফেসবুকের কল্প-গল্প

    স্বাধীন বেলুচিস্তান এখন পর্যন্ত ফেসবুকের কল্প-গল্প

    ১৬ জুলাই ২০২৬, ০০:১৮

    জুলাই শহীদদের ত্যাগের পথ ধরে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    জুলাই শহীদদের ত্যাগের পথ ধরে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    ১৬ জুলাই ২০২৬, ০০:১৭

    advertiseadvertise