সাজেক থেকে ফেরার পথে জিপ উল্টে আহত ৭ পর্যটক, দুজনের অবস্থা গুরুতর
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক থেকে ফেরার পথে হাউসপাড়া এলাকায় একটি জিপ উল্টে সাত পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
আজ রবিবার সকালে ঘটে এ দুর্ঘটনা। আহত সাতজনই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।
আহতরা হলেন আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার, আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও আশা (১৩)। এদের মধ্যে আজাহার ও শাহানারার অবস্থা গুরুতর।
এ ছাড়া জানা গেছে, নাসরিনের মাথায় আঘাত লেগেছে, হাত কেটে গেছে শাহজাহানের এবং ভেঙে গেছে কিশোরী আশার ডান হাত।
দুর্ঘটনার পর দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছেন।



