Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হোমনা

চালকদের ইচ্ছেমতো বাড়ে অটোরিকশা ভাড়া

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৬:৫৬
চালকদের ইচ্ছেমতো বাড়ে অটোরিকশা ভাড়া

ছবি: আগামীর সময়

কুমিল্লার হোমনায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে সিএনজিচালিত অটোরিকশার চালকরা নিজেদের ইচ্ছেমতো বাড়িয়ে নিয়েছেন ভাড়া। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ যাত্রীদের মাঝে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভাড়া বাড়ালে এক মাস পার হলেও বাড়তি ভাড়া কমেনি। ঈদ ও নানা অজুহাতে শুরু হওয়া এই অনৈতিক প্রথাটি এখন স্থায়ী রূপ নিয়েছে। ফলে প্রতিটি রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ টাকা করে বেশি আদায় করা হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, প্রশাসন নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে চালকরা নিজেদের মতো করে হোমনা ব্রিজের নিচ থেকে শ্রীমদ্দি কালি বাড়ি আড়াই কিলোমিটার ২০ টাকা, দড়িচর ৩ কিলোমিটার ২০ টাকা, আলীপুর ৪ কিলোমিটার ৩০ টাকা, দুলালপুর ৭ কিলোমিটার ৪০ টাকা, দৌলতপুর ৯ কিলোমিটার ৫০ টাকা, রামকৃষ্ণপুর ১১ কিলোমিটার ৬০ টাকা, ঘাড়মোড়া ৪ কিলোমিটার ২০ টাকা, শ্রীপুর ৫ কিলোমিটার ৩০ টাকা, কাশিপুর ৮ কিলোমিটার ৪০ টাকা, চান্দেরচর বাগের হাট ১০ কিলোমিটার ৬০ টাকা, চান্দেরচর ৯ কিলোমিটার ৫০ টাকা, ঘনিয়ারচর ৭ কিলোমিটার ৪০ টাকা, কলাগাছিয়া সাড়ে ৭ কিলোমিটার ৪০ টাকা এবং আসাদপুর ৬ কিলোমিটার ও মঙ্গলকান্দি সাড়ে ৪ কিলোমিটার ভাড়া ৩০ টাকা করে আদায় করছে।

চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিরিক্ত ভাড়া আদায়ের পেছনে প্রশাসনের কোনো নির্দেশনা আগে ছিল, এখন নেই। তারা নিজেরাই বসে এই সিদ্ধান্ত নিয়েছেন।

এ নিয়ে প্রতিদিন যাত্রীদের সঙ্গে চালকদের কাথাকাটি ও মনোমালিন্যের ঘটনা ঘটছে। হোমনা-কাশিপুর রুটের নিয়মিত যাত্রী দুলাল জানান, হোমনা থেকে কাশিপুর ৪০ টাকা ভাড়া নেওয়া স্পষ্ট ‘জুলুম’।

একই ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন হোমনা-চান্দেরচর ও রামকৃষ্ণপুর রুটের নিয়মিত যাত্রী তথা স্থানীয় সংবাদকর্মী হারুন অর রশিদ এবং মো. রাসেল। রাসেল জানান, জনঅসন্তোষের এই বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

হোমনা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বললেন, সিএনজি চালকদের ইচ্ছেমতো বাড়তি ভাড়া আদায়ের কোনো আইনগত সুযোগ নেই। যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত টাকা নেওয়া সম্পূর্ণ অবৈধ। জনভোগান্তির এই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম জানালেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই। পৌরসভা যেহেতু স্ট্যান্ডগুলো ইজারা দেয়, তাই পৌরসভা প্রশাসককে বলেছি যথাযথ পদক্ষেপ নিতে।

হোমনাসিএনজি ভাড়াদুর্ভোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত