‘আমার বাড়ি বগুড়ায়, মা-বাবার কাছে ফিরতে চাই’
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
রংপুরের বদরগঞ্জ উপজেলায় পথ ভুলে এসেছে নাহিদ রানা নামের এক শিশু।
আজ রবিবার বদরগঞ্জ পৌর শহরের বিভিন্ন জায়গায় ঘুরছিল ওই শিশুটি। পরে আশপাশের লোকজন ওই শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে, ‘আমি আমার মা-বাবার কাছে ফিরে যেতে চাই। আমার বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার শুভোরনাহার গ্রামে। আমি শেরপুর ভবানীপুর দাখিল মাদ্রাসার ছাত্র।’
এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। বললেন, ‘শেরপুর থানার ওসির সঙ্গে কথা বলা হয়েছে। ছেলেটি বর্তমান থানা হেফাজতে রয়েছে।’




