Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দাবি কৃষক নুর মোহাম্মদের

সাত বছরের গবেষণায় খরাসহনশীল ধানের জাত উদ্ভাবন

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২০:৪০
শেয়ার করুন:
সাত বছরের গবেষণায় খরাসহনশীল ধানের জাত উদ্ভাবন

রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া পূর্ব মাঠে নুর মোহাম্মদ। ছবি: আগামীর সময়

খরা ও পানির সংকট বরেন্দ্র অঞ্চলের কৃষির অন্যতম বড় চ্যালেঞ্জ। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামছে। বাড়ছে সেচের খরচ। এমন পরিস্থিতিতে কম পানিতে ধান উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করতে চান রাজশাহীর তানোর উপজেলার স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ। দীর্ঘ সাত বছরের গবেষণা ও প্রচেষ্টায় দেশি ধানের বিভিন্ন জাতের সংকরায়নের মাধ্যমে তিনি উদ্ভাবন করেছেন খরাসহনশীল নতুন একটি ধানের জাত।

নুর মোহাম্মদের দাবি, নতুন জাতের ধানটি কম পানিতে উৎপাদন করা সম্ভব। পরীক্ষামূলক চাষে ব্যবহার করতে হয়নি কোনো রাসায়নিক সার ও কীটনাশক। এমনকি দিতে হয়নি কৃত্রিম সেচও। প্রাথমিক পর্যবেক্ষণে বিঘাপ্রতি ফলনের সম্ভাবনা পাওয়া গেছে ২১-২২ মণ। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে তার এ উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।

আজ বৃহস্পতিবার রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া পূর্ব মাঠে নুর মোহাম্মদের পরীক্ষামূলক ধানক্ষেতে অনুষ্ঠিত হয় মাঠ দিবস। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ) ও নুর মোহাম্মদ কৃষি পরিসেবা যৌথভাবে এ আয়োজন করে।

১৫ শতাংশ জমিতে চাষ করা নতুন জাতের ধান সরেজমিন পর্যবেক্ষণ করেন কৃষাণ-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা ও বারসিকের প্রতিনিধিরা। এ সময় ধানটির বৈশিষ্ট্য, চাষপদ্ধতি, রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ ও সম্ভাব্য ফলন নিয়ে আলোচনা হয়। পরে অংশগ্রহণকারীরা নিজেরাও ধান কাটায় অংশ নেন।

আলোচনাসভায় উপজেলা কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মণ্ডল বলেন, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নামছে। এ পরিস্থিতিতে কম পানিতে উৎপাদন করা যায়, এমন ফসলের জাত উদ্ভাবন সময়ের দাবি। নুর মোহাম্মদের গবেষণা এ অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিষয়টি নিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম বলেন, নুর মোহাম্মদের উদ্যোগ কৃষক নেতৃত্বাধীন গবেষণা ও উদ্ভাবনের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। প্রাতিষ্ঠানিক কৃষিশিক্ষা ছাড়াই নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও দীর্ঘ প্রচেষ্টায় তিনি ধানের নতুন জাত উদ্ভাবনের চেষ্টা করছেন। এর আগে নুর-১ ও নুর-২ নামে আরও দুটি ধানের জাত উদ্ভাবন করেছেন তিনি। এবার তার গবেষণায় যুক্ত হয়েছে খরাসহনশীল নতুন জাত।

তিনি আরও বলেন, বরেন্দ্র অঞ্চলে পানির সংকট দিন দিন বাড়ছে। এ বাস্তবতায় কৃষকের নিজস্ব গবেষণায় উদ্ভাবিত এমন জাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কৃষক নেতৃত্বাধীন গবেষণাকে কৃষি নীতিমালায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি কৃষক গবেষকদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

নুর মোহাম্মদের গবেষণার পেছনে রয়েছে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের দীর্ঘদিনের বাস্তব সংকট। তিনি বলেন, এ অঞ্চলে খরা মোকাবিলায় সক্ষম কিছু দেশি ধানের জাত রয়েছে। তবে সেগুলোর ফলন তুলনামূলক কম হওয়ায় কৃষকরা চাষে আগ্রহ হারান। এ সীমাবদ্ধতা কাটাতেই দেশি ধানের বিভিন্ন জাতের মধ্যে সংকরায়নের মাধ্যমে গবেষণা শুরু করেন তিনি। টানা সাত বছরের চেষ্টা ও পর্যবেক্ষণের পর নতুন জাতটি বর্তমান পর্যায়ে এসেছে।

নতুন জাতের ধানটির জীবনকাল ১১৫ থেকে ১২০ দিন। নুর মোহাম্মদের পরীক্ষামূলক পর্যবেক্ষণ অনুযায়ী, ৩৩ শতাংশের এক বিঘা জমিতে এর সম্ভাব্য ফলন ২১-২২ মণ। ধানটিতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক কম দেখা গেছে। এবার চাষে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করেননি তিনি। দেননি কৃত্রিম সেচও। প্রাকৃতিকভাবে পাওয়া পানিতেই ধানটি উৎপাদন করেছেন।

নুর মোহাম্মদকৃষকখরাধান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    তবে নতুন জাতটিকে এখনই পূর্ণাঙ্গভাবে উদ্ভাবিত ও কৃষক পর্যায়ে চাষের উপযোগী হিসেবে প্রতিষ্ঠিত বলতে চান না নুর মোহাম্মদ। আরও পরীক্ষা-নিরীক্ষা এবং বিভিন্ন কৃষকের জমিতে চাষের মাধ্যমে এর সক্ষমতা যাচাই করতে চান তিনি। তার প্রত্যাশা, কৃষকদের কাছে ধানটির সম্ভাবনা তুলে ধরতে পারলে বরেন্দ্র অঞ্চলে এর চাষ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

    তানোর উপজেলার তাতিয়াপাড়া গ্রামের কৃষক নির্মল চন্দ্র শুরু থেকেই নুর মোহাম্মদের গবেষণার সঙ্গে যুক্ত। তার পর্যবেক্ষণে, ধানটি খরা সহ্য করতে সক্ষম। এবার তিনি পাঁচ কেজি বীজ সংগ্রহ করেছেন। আগামী মৌসুমে নিজের জমিতে ধানটির চাষ করতে চান। তার আশা, নতুন জাতটি সফল হলে খরাপ্রবণ এলাকার কৃষকরা উপকৃত হবেন।

    গোল্লাপাড়া হলদারপাড়া গ্রামের নারী কৃষক শ্রীমতী অসীমা রাণীও ধানটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, রাসায়নিক কীটনাশক ছাড়াই ধানটি চাষ করা গেলে তা কৃষকদের জন্য ইতিবাচক হবে। এতে সেচের পানির প্রয়োজন ও উৎপাদন খরচ কমতে পারে। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনের সুযোগ তৈরি হবে, যার সুফল পাবেন কৃষক ও ভোক্তা উভয়েই।

    মাঠ দিবসে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার প্রায় ৮০ জন কৃষাণ-কৃষাণী অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিকের প্রোগ্রাম অফিসার (কৃষি) অমৃত কুমার সরকার।