খরা ও পানির সংকট বরেন্দ্র অঞ্চলের কৃষির অন্যতম বড় চ্যালেঞ্জ। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামছে। বাড়ছে সেচের খরচ। এমন পরিস্থিতিতে কম পানিতে ধান উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করতে চান রাজশাহীর তানোর উপজেলার স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ। দীর্ঘ সাত বছরের গবেষণা ও প্রচেষ্টায় দেশি ধানের বিভিন্ন জাতের সংকরায়নের মাধ্যমে তিনি উদ্ভাবন করেছেন খরাসহনশীল নতুন একটি ধানের জাত।নুর মোহাম্মদের দাবি, নতুন জাতের ধানটি কম পানিতে উৎপাদন করা সম্ভব। পরীক্ষামূলক চাষে ব্যবহার করতে হয়নি কোনো রাসায়নিক সার ও কীটনাশক। এমন...