Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিলেট

হয়রানির অভিযোগ হকারদের, প্রতিবাদে অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৯:১৪
হয়রানির অভিযোগ হকারদের, প্রতিবাদে অবস্থান ধর্মঘট

সংগৃহীত ছবি

পুলিশ, ভ্রাম্যমাণ আদালত ও সিলেট সিটি করপোরেশনের অভিযানে হয়রানির অভিযোগে অবস্থান ধর্মঘট পালন করেছেন হকাররা। ফুটপাতে বিকেল ৫টার পর ব্যবসা করার সুযোগসহ বিভিন্ন দাবিতে রবিবার (১৭ মে) নগর ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

‘তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ’-এর ব্যানারে দুপুর ১টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে অংশ নেন হকাররা। পরে তারা সিলেট সিটি করপোরেশনের নগর ভবনের সামনে অবস্থান নেন এবং থালা-বাটি বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন।

অবস্থান কর্মসূচির কারণে বন্দরবাজার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশ, ভ্রাম্যমাণ আদালত ও সিটি করপোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। জীবিকার তাগিদে ফুটপাতে ব্যবসা করতে গেলেও মালামাল জব্দ, জরিমানা ও ভয়ভীতি প্রদর্শনের মুখে পড়তে হচ্ছে।

হকারদের দাবি, অনেক সময় কোনো পূর্বঘোষণা ছাড়াই অভিযান চালানো হয়। এতে দোকানের মালামাল নিয়ে যাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষুদ্র ব্যবসার আয়ে পরিবার চালানোও কঠিন হয়ে পড়েছে।

তারা আরও দাবি করেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ অভিযান অমানবিক। হয়রানি বন্ধ, স্থায়ীভাবে ব্যবসার সুযোগ এবং হকারদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দের দাবি জানান তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া হকারদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে ‘হকার বাঁচলে, বাঁচবে দেশ, তারেক জিয়ার বাংলাদেশ’ লেখা একটি প্ল্যাকার্ডও ছিল।

বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা অবস্থান ধর্মঘট স্থগিত করে নগর ভবনের সামনে থেকে সরে যান। এর আগে গত ১৪ মে একই দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছিলেন হকাররা।

সিলেটহয়রানিহকারপুলিশসিলেট সিটি কর্পোরেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম