ভাড়া বাসা থেকে হাত-পা বাঁধা নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ছবি: আগামীর সময়
ঝালকাঠি শহরের একটি ভাড়া বাসা থেকে এক নারীর হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঘটনা ঘটে পৌরশহরের টিএন্ডটি এলাকায়।
নিহত নারীর নাম মলিনা রায়। ৫৫ বছর বয়সী ওই নারী শহরের টিএন্ডটি সড়কের তপন হালদারের বাসার নিচতলায় মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের টিএনটি সড়কের একটি তিন তলাবাড়ির তিনটি ফ্লাটের লোকজন রথযাত্রা উপলক্ষে সকালে গ্রামের বাড়িতে যায়। শুধু নিচতলায় মলিনা রায় নামে মধ্যবসয়সী এক নারী বাসায় থাকেন। সন্ধ্যায় ওই নারীর মেয়ে পুজা রায় বাড়িতে ফিরলে তার মা মলিনা রায়কে ঘরের মেঝেতে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা পেঁচানো অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ সময় তিন ফ্লাটের সবগুলোতেই দরজা-জানালা ও তালা ভাঙা অবস্থায় দেখা যায়। ঘরের মালামাল তছনছ অবস্থায় পাওয়ায় যায়। তিন ফ্লাট থেকেই স্বার্ণালংকার ও নগদ টাকাও নিয়ে যায় দুর্বৃত্তর।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়জীদ ইবনে আকবর আগামীর সময়কে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




