বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা (৬) নামে এক শিশুর গলা কাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন, শেখ জাহাঙ্গীর (৫৫) ও তার দুই ছেলে রমজান শেখ (২৩) এবং আব্দুর রহমান শেখ (১৯)।গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি পানের বরজের পাশ থেকে পলিথিনে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মুসলিমা উপজেলার কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে। স্থানীয়রা জানান, শনিবার বিকালে বাড়ির আশপাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল...