Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঈদের আগের রাতে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:২৫
ঈদের আগের রাতে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

ছবি: আগামীর সময়

ঈদের আনন্দ যখন সবার ঘরে ঘরে, ঠিক তখনই গাজীপুরের কালীগঞ্জে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল রূপ নিল সংঘর্ষে। দুপক্ষের এই সংঘাত ও গোলাগুলিতে ছাত্রদলের এক নেতাসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২৭ মে) রাত সোয়া ১০টার দিকে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ হাঙ্গামার ঘটনা ঘটে।

সংঘর্ষে ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন কালীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজ হাসান রানা (২৫)। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালীগাঁও গ্রামের সিদ্দিকের ছেলে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়াম (২৫)। তিনি ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ছাড়া লাঠিসোঁটার আঘাতে আহত হয়েছেন পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত (২৯)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় ঈদ শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে। বুধবার রাতে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম তুহিন তার অনুসারীদের নিয়ে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আসেন। তিনি সেখানে স্থানীয় সিএনজি ও ইজিবাইক চালকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন এবং তাদের নতুন জামা-কাপড় দিচ্ছিলেন। এই খবর পেয়ে পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকতের শ্যালক মেরাজ হাসান রানা তার সমর্থকদের নিয়ে সেখানে হাজির হন।

কিছুক্ষণ পরই উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দে পুরো বাসস্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত অভিযোগ করে বললেন, 'তুহিনের লোকজনরাই আমাদের ওপর অতর্কিত গুলি ছুড়েছে।' তিনি আরও দাবি করেন, তুহিন মাত্র গতকালই ইতালি থেকে দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই এই রক্তক্ষয়ী ঘটনার সূত্রপাত ঘটিয়েছেন।

অবশ্য এই বিরোধের পেছনে একটি পুরোনো শত্রুতার জের রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। কয়েক দিন আগে জামালপুর এলাকায় ইমরান হোসেন সৈকতকে তুহিনের ভাতিজা লাঞ্ছিত করেছিলেন। ওই ঘটনার পর থেকেই দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকি-ধমকি চলছিল, যার চূড়ান্ত বিস্ফোরণ ঘটল ঈদের আগের রাতে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাবেয়া নার্গিস জাহান জানালেন, 'পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠিয়েছি।'

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। তবে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কোনো অস্ত্রের আলামত পাওয়া যায়নি। অন্ধকারে হট্টগোল হওয়ায় আনুষ্ঠানিকভাবে কাউকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে জড়িতদের খুঁজে বের করতে এবং গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে থানায় আগে থেকেই একাধিক মামলা রয়েছে।

    শেয়ার করুন:
    আজ পবিত্র ঈদুল আজহা

    আজ পবিত্র ঈদুল আজহা

    ২৮ মে ২০২৬, ০০:১১

    ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    ২৮ মে ২০২৬, ০১:০৮

    কোরবানির জবাইয়ে দ্বিতীয় ব্যক্তির সহায়তা, যা জানা জরুরি

    কোরবানির জবাইয়ে দ্বিতীয় ব্যক্তির সহায়তা, যা জানা জরুরি

    ২৮ মে ২০২৬, ০০:৩৬

    বিলবোর্ড ভেঙে পড়ার খেসারত দিতে হচ্ছে পুরো একটি গ্রামকে

    বিলবোর্ড ভেঙে পড়ার খেসারত দিতে হচ্ছে পুরো একটি গ্রামকে

    ২৭ মে ২০২৬, ২৩:৫২

    কোরবানির আগে শরিকদের নাম উচ্চারণ কি জরুরি?

    কোরবানির আগে শরিকদের নাম উচ্চারণ কি জরুরি?

    ২৮ মে ২০২৬, ০০:২৫

    সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে হতে হবে ঐক্যবদ্ধ

    সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে হতে হবে ঐক্যবদ্ধ

    ২৮ মে ২০২৬, ০০:৩৬

    কোরবানির পশু কে জবাই করা উত্তম?

    কোরবানির পশু কে জবাই করা উত্তম?

    ২৮ মে ২০২৬, ০০:১৭

    একামতের ধ্বনি নয়, গুলির শব্দে নামাজের ডাক আসে যেখানে

    একামতের ধ্বনি নয়, গুলির শব্দে নামাজের ডাক আসে যেখানে

    ২৭ মে ২০২৬, ২৩:৪২

    কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

    কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

    ২৮ মে ২০২৬, ০০:১০

    ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

    ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

    ২৭ মে ২০২৬, ২২:৫৬

    ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

    ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

    ২৭ মে ২০২৬, ২৩:৪৮

    ঈদের আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

    ঈদের আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

    ২৭ মে ২০২৬, ২৩:৩১

    ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি

    ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি

    ২৮ মে ২০২৬, ০২:০০

    যে ভুলে নষ্ট হতে পারে কোরবানি

    যে ভুলে নষ্ট হতে পারে কোরবানি

    ২৮ মে ২০২৬, ০০:০৬

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    advertiseadvertise