Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভুড়ভুড়িয়ার কাশবন টানছে সবাইকে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৬
ভুড়ভুড়িয়ার কাশবন টানছে সবাইকে

ছবি: আগামীর সময়

শরতের নীল আকাশ, সাদা মেঘের ভেলা আর সবুজ চা-বাগানের ফাঁকে ফাঁকে শুভ্র কাশফুল। প্রকৃতির এমন মায়াবী রূপ দেখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুড়ভুড়িয়া ছড়ার পাড়ে ভিড় করছেন দর্শনার্থীরা। ভানুগাছ সড়কের পাশে ছড়াটির বিস্তীর্ণ বালুচরজুড়ে ফুটে থাকা কাশফুল ঘিরে তৈরি হয়েছে সাময়িক এক প্রাকৃতিক আকর্ষণ।

স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রকৃতিপ্রেমীরাও বিকেল হলেই এখানে ছুটে আসছেন। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি অনেকেই কাশফুলের সঙ্গে ছবি তুলছেন। কেউ মুঠোফোনে, কেউবা ক্যামেরায় ধরে রাখছেন প্রকৃতির এই শুভ্র মুহূর্ত। পরে সেসব ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ভুড়ভুড়িয়া ছড়ার দুই পাশে বিস্তীর্ণ বালুচরে সারি সারি কাশফুল বাতাসে দুলছে। পাশেই ছোট ছোট টিলা ও সবুজ চা-বাগান। সবুজের মাঝে সাদা কাশফুলের সমারোহে পুরো এলাকাটি হয়ে উঠেছে নয়নাভিরাম। ভানুগাছ সড়কের পাশেই হওয়ায় পথচারী ও ব্যক্তিগত গাড়িতে আসা অনেকেই কিছু সময়ের জন্য সেখানে থামছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর আগস্টের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ এলাকায় কাশফুল ফুটতে দেখা যায়। এ সময়ে বিশেষ করে প্রতিদিন বিকেলে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে ভিড় তুলনামূলক বেশি থাকে।

কাশফুল দেখতে আসা লাবণ্য দাশ লাবু বলেন, গত বছরও তিনি এখানে এসেছিলেন। এবারও মানসিক প্রশান্তি ও কাশফুলের শুভ্রতা উপভোগ করতে এসেছেন। তাঁর ভাষায়, প্রতিবছরই এ এলাকায় কাশফুল ফোটে। বিকেলে কাশবনের পাশে এলে মন ভালো হয়ে যায়।

আরও পড়ুন

সংসদের পাশে ছিনতাইকারীর হামলা, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

২৯ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে এসেছেন মোবারক হোসেন। তিনি বলেন, চা-বাগানের সবুজ আর সাদা কাশফুলের শুভ্রতার সঙ্গে এখানকার শান্ত পরিবেশ উপভোগ করতেই তাদের আসা। জায়গাটি তাদের ভীষণ ভালো লেগেছে। তারা ছবি তুলেছেন।

চট্টগ্রাম থেকে আসা বৃষ্টি বলেন, আমরা বেড়াতে শ্রীমঙ্গল আসছি। পরে জানতে পারলাম এখানে কাশফুলের বাগান রয়েছে। তাই দেখতে গেলাম।

কাশফুলের সমারোহে বিকেলের বাতাসে শীতের আগমনের মতো একটা অনুভূতি তৈরি হয়। চা-বাগানের সবুজের সঙ্গে সাদা কাশফুল মিলে জায়গাটিকে অন্য রকম করে তুলেছে। গোধূলির সময় বাতাসে কাশফুল দোলার দৃশ্য আরও বেশি আকর্ষণীয় লাগে। এতে শৈশবের অনেক স্মৃতিও মনে পড়ে যায়।

রাধানগর ট্যুরিজম এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের সহসভাপতি তাপস দাশ বলেন, আগস্ট ও সেপ্টেম্বর এই দুই মাস কাশফুলের মৌসুমে ভুড়ভুড়িয়া ছড়ার পাড়ে দর্শনার্থীদের আনাগোনা বাড়ে। শরৎকালের অন্যতম আকর্ষণ কাশফুল দেখতে শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকেরাও এখানে ঘুরতে আসেন। এই কাশফুল আগাম বার্তা জানিয়ে দেয় শারদীয়ার। চায়ের রাজধানীতে কাশফুলের শুভ্রতা মিলে জায়গাটির আলাদা সৌন্দর্য তৈরি হয়েছে।

কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ চক্রবর্তী জানান, সঠিকভাবে সংরক্ষণ ও প্রচার করা গেলে মৌসুমি এই প্রাকৃতিক সৌন্দর্য শ্রীমঙ্গলের পর্যটন আকর্ষণ আরও বাড়াতে পারে। তবে কাশফুল দেখতে আসা দর্শনার্থীদের অসচেতন আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগও রয়েছে। কেউ কেউ কাশফুল ছিঁড়ে ফেলছেন। আবার অনেকে কাশবনের ভেতর দিয়ে এলোপাতাড়ি চলাচল করায় গাছপালা নষ্ট হচ্ছে। এতে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কাশবনের সৌন্দর্য ও বিস্তৃতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় প্রকৃতিপ্রেমীরা বলছেন, মানুষের অসচেতনতার কারণে অনেক জায়গা থেকেই কাশবন হারিয়ে যাচ্ছে। তাই ভুড়ভুড়িয়া ছড়ার পাড়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই কাশবন রক্ষায় দর্শনার্থীদের দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। তারা কাশফুল না ছিঁড়ে এবং কাশবনের ভেতরে না ঢুকে দূর থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানান।

শ্রীমঙ্গলকাশফুলভুড়ভুড়িয়া ছড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’