Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কত ঘাট পেরিয়ে মাঠে আসে সার

বগুড়ায় সারের দামে দিশাহারা কৃষক

  • বস্তাপ্রতি ৪০০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা
আসাফ-উদ-দৌলা নিওন, বগুড়া
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:০৩
বগুড়ায় সারের দামে দিশাহারা কৃষক

বগুড়ায় সার নিয়ে চলছে তেলেসমাতি কারবার। কাগজ-কলমে সারের পর্যাপ্ত বরাদ্দ দেখা গেলেও মাঠপর্যায়ে কৃষকরা চাহিদা মোতাবেক পাচ্ছেন না। আবার বিভিন্ন এলাকায় কৃষককে সার নিতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এমন অভিযোগ বগুড়ার একাধিক উপজেলায়।

জেলার শেরপুর, শাজাহানপুর, কাহালু, দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন কৃষকের সঙ্গে কথা বলে সারের বাজারের এমন পরিস্থিতি জানা গেছে। কৃষকদের অভিযোগ, সরকারনির্ধারিত প্রতি বস্তা ইউরিয়ার দাম ১ হাজার ৩৫০ টাকা। কিন্তু বস্তা হিসাবে নিতে গেলে ১ হাজার ৪০০ টাকা দিতে হয়। খুচরা বাজারে আরও বেশি। টিএসপি সারের দাম ১ হাজার ৩৫০ টাকার বদলে নেওয়া হচ্ছে ১৭০০-১৮০০ টাকা পর্যন্ত। একইভাবে ১ হাজার ৫০ টাকা নির্ধারিত দামের ডিএপি সার কিনতে ব্যয় হচ্ছে অন্তত ১ হাজার ৬০০ টাকা। ব্যবসায়ীরা বস্তাপ্রতি প্রায় ৪০০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন; কিন্তু এসব সার কেনার ক্ষেত্রে ব্যবসায়ীরা কোনো রসিদ দেন না।

গত সোমবার দুপুরে শাজাহানপুরের বারোআঞ্জুল টুনিপাড়া গ্রামের মতিউর নামে এক কৃষক অভিযোগ করলেন, সকাল থেকে ইউরিয়ার জন্য ঘুরছেন; কিন্তু কেউ তাকে সার দিচ্ছেন না।

মতিউর বলছেন, ‘চারটি দোকান ঘুরেছি। সবাই শুধু অন্য দোকান দেখিয়ে দেয়, কেউ সার দেয় না। একজন বললেন, কৃষি অফিস থেকে স্লিপ নিয়ে আসতে। আমার জমিতে এখন ধানে ওষুধ দেওয়া লাগবে। এর জন্য ইউরিয়া দরকার। টাকা বেশি লাগলে টাকা নিক; কিন্তু সার দিক।’

সারের বিষয়ে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে— মন্তব্য করেছেন জেলা ‍কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ। তিনি বলেছেন, ‘মূলত কৃষক চান তার প্রয়োজনের সার একবারে কিনে নিতে। এতে বাজারে একটু চাপ পড়ে। প্রকৃতপক্ষে সার প্রচুর আছে। আরেকটি সুখবর, সেপ্টেম্বরের বরাদ্দ করা সার আমরা আগামীকাল থেকে উত্তোলন করতে পারব। আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে কৃষকের সার নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে।’

সারতেলেসমাতিঅভিযোগসরকারনির্ধারিতডিএপি
    শেয়ার করুন:
    Advertisement
    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    ২৫ আগস্ট ২০২৬, ২১:০৭

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    ২৫ আগস্ট ২০২৬, ২১:১৮

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৪

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৮

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৪৭

    হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের ব্যাপক হামলায় নিহত ৪৭

    হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের ব্যাপক হামলায় নিহত ৪৭

    ২৫ আগস্ট ২০২৬, ১৩:২৯

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৩০

    শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনায় মানববন্ধন, বিনিয়োগকারীদের ৫ দাবি

    শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনায় মানববন্ধন, বিনিয়োগকারীদের ৫ দাবি

    ২৫ আগস্ট ২০২৬, ১৬:৩৪

    advertiseadvertise