বাড়ি ফেরার পথে পেঁয়াজ ক্ষেতে নিয়ে গৃহবধূকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

আনিছুর রহমান। সংগৃহীত ছবি
ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার করিঞ্চা খামার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তার আনিছুর উপজেলার গোকুলনগর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন ওই নারী। এ সময় উপজেলার করিঞ্চা খামার এলাকার একটি পেঁয়াজ ক্ষেতের পাশের কুঁড়েঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন আনিছুর।
মহেশপুর থানার ওসি মো. আজাদ রহমান জানিয়েছেন, এ ঘটনায় আজ মহেশপুর থানায় মামলা করেন ওই নারীর ভাই। মামলা হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামি আনিছুরকে গ্রেপ্তার করে। তাকে আজ আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে। ভিকটিমকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।




