Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

‘বাবা মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা এমপি মুনতাকিমের পিতা বেঁচে আছেন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৪৫
‘বাবা মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা এমপি মুনতাকিমের পিতা বেঁচে আছেন

নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। পরে তিনি বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন।

১৪ জুন সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মুনতাকিম নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান হিসেবে পরিচয় দেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

পরে জানা যায়, তার বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মোসলমান বেগম দুজনেই জীবিত আছেন। তারা নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে ছেলের সঙ্গে বসবাস করছেন।

আরও পড়ুন

টাঙ্গাইলে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে

১৭ জুন ২০২৬

বিষয়টি নিয়ে জানতে চাইলে আব্দুল মুনতাকিম ভুল স্বীকার করেন। তিনি জানালেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারিত হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে, আব্দুল মুনতাকিমের নির্বাচনী হলফনামার তথ্যেও তার বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। হলফনামা অনুযায়ী, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি, যা মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পর।

আরও পড়ুন

পিতা-মাতাকে অস্বীকারের ভয়াবহ পরিণতি

১৮ জুন ২০২৬

হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায়, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। একই নথিতে তার বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগমকে জীবিত হিসেবে উল্লেখ করা হয়েছে।

এসব তথ্য সামনে আসার পর ১৯৮১ সালে জন্ম নেওয়া একজন ব্যক্তির ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise