Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হিমাগার ভাড়ার ভয়ে বগুড়ার কৃষক

  • কেজিতে ২২-২৩ টাকা খরচ, বিক্রি ৭-৯ টাকায়
  • হিমাগারে অবিক্রীত ৩০ শতাংশ আলু
  • ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তা
  • আগামী মৌসুমের আবাদেও নেতিবাচক প্রভাব
আসাফ-উদ-দৌলা নিওন, বগুড়া
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৮
শেয়ার করুন:
হিমাগার ভাড়ার ভয়ে বগুড়ার কৃষক

প্রতি কেজি আলু উৎপাদন ও হিমাগারে সংরক্ষণ করতে খরচ হয়েছে ২২ থেকে ২৩ টাকা। অথচ সেই আলু এখন বিক্রি হচ্ছে মাত্র ৭ থেকে ৯ টাকায়। লোকসানের বোঝা এতটাই ভারী যে, আলু বিক্রি করেও হিমাগারের ভাড়া উঠছে না, মূলধন ফেরত পাওয়ার তো প্রশ্নই নেই। ফলে ভাড়া পরিশোধের ভয়ে হিমাগার মালিকদের ফোন ধরছেন না অনেক কৃষক ও ব্যবসায়ী। কেউ কেউ তাদের এড়িয়ে চলছেন।

বগুড়ার হিমাগারগুলোতে সংরক্ষণের নির্ধারিত মেয়াদ শেষ হলেও এখনো প্রায় ৩০ শতাংশ আলু অবিক্রীত পড়ে রয়েছে। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন হাজারো আলুচাষি ও ব্যবসায়ী।

বগুড়া সদরের খামারকান্দি এলাকার কৃষক হযরত আলী গত বছর ১৯২ বস্তা আলু সংরক্ষণ করে লোকসান দিয়েছিলেন। এবার ঝুঁকি কমাতে ৯২ বস্তা রেখে একই পরিস্থিতিতে পড়েছেন।

হযরত আলী বললেন, ‘আলু হিমাগার পর্যন্ত নিতে প্রতি কেজিতে খরচ হয়েছে ২৩ টাকা। অথচ এখন দাম ৯ টাকা। আমার ঋণ নেই। কিন্তু অধিকাংশ কৃষক ঋণ করে আলু চাষ করেন। সরকারি সুষ্ঠু নীতিমালা না থাকায় বারবার তাদের লোকসান গুনতে হচ্ছে।’

খন্দকার হিমাগারে ৩ লাখ টাকার আলু রেখেছিলেন কৃষক ও ব্যবসায়ী খোরশেদ আলম। বিক্রি করতে না পারায় এখন হিমাগারের ভাড়া নিয়েই দুশ্চিন্তায় আছেন তিনি। খোরশেদ বললেন, ‘কয়েক মাস ধরে আলু হিমাগারে আটকে আছে। বিক্রি হচ্ছে না। হিমাগার থেকে ফোন করলে ধরার সাহস পাই না। মালিকের ভয়ে এখন চোরের মতো পালিয়ে বেড়াতে হচ্ছে। কৃষকের এর চেয়ে ভয়াবহ অবস্থা আর কী হতে পারে!’

একই হিমাগারে ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়ে আলু রেখেছিলেন আবু মোত্তালিব মানিক। তিনি বললেন, হিমাগারে আলু রাখার পর থেকেই দাম কমতে থাকে। ক্রেতা খুঁজতে খুঁজতেই সংরক্ষণের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন ঋণ পরিশোধের কোনো উপায় দেখছেন না তিনি।

হিমাগার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বর্তমানে ৬০ কেজির এক বস্তা আলু বিক্রি হচ্ছে ৪৭০ থেকে ৫০০ টাকায়। শীতকালীন সবজির সরবরাহ বেশি থাকায় বাজারে আলুর চাহিদা কমেছে। ফলে ক্রেতাও পাওয়া যাচ্ছে না।

কাফেলা হিমাগারের ব্যবস্থাপক আবদুল হান্নান জানালেন, এ বছর তাদের হিমাগারে ১ লাখ ৫৫ হাজার বস্তা আলু সংরক্ষণ করা হয়েছিল। ১৫ নভেম্বর মেয়াদ শেষ হলেও এখনো ৪৮ হাজার বস্তা পড়ে আছে। এসব আলু নিতে কেউ আসছেন না। দীর্ঘদিন পড়ে থাকলে সেগুলো ফেলে দেওয়া ছাড়া উপায় থাকবে না।

আবদুল হান্নান বললেন, ‘লোকসানের ভয়ে অনেক কৃষক ও ব্যবসায়ী আলুর খোঁজও নিচ্ছেন না। ঋণ করে যারা আলু রেখেছেন, তাদের অবস্থা সবচেয়ে খারাপ। কৃষক ও হিমাগার মালিকদের বাঁচাতে দ্রুত আলু রপ্তানির উদ্যোগ নেওয়া জরুরি।’

জয়পুরহাটের কালাই উপজেলার ১২ হাজার টন ধারণক্ষমতার আরবি হিমাগারেও প্রায় ৩০ শতাংশ আলু অবিক্রীত রয়েছে। প্রতিষ্ঠানটির মালিক পরিমল প্রসাদ রাজ জানিয়েছেন, চাষিরা আলু নিতে না আসায় কর্তৃপক্ষ নিজ উদ্যোগে সামান্য পরিমাণে বিক্রির চেষ্টা করছে। তবে সব আলু বিক্রি করা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে টানা লোকসানের প্রভাব পড়ছে আগামী মৌসুমের আবাদেও। বগুড়ার মোকামতলার কৃষক আবদুল বাছেদ গত তিন বছর আলু চাষ করে লাভের মুখ দেখেননি। গত বছর ৫০ শতক জমিতে আলু চাষ করে বৃষ্টিতে পচন ধরায় ২০ হাজার টাকা লোকসান দেন তিনি। বাছেদ বললেন, লোকসানের কারণে অনেকে এবার আলু চাষ কমিয়েছেন। তবে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় তিনি ২ বিঘা জমিতে আলু আবাদের প্রস্তুতি নিচ্ছেন।

বগুড়া কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে জেলার ৫১টি হিমাগারে প্রায় ৪ লাখ ৯৭ হাজার ৮৪২ টন খাবার ও বীজ আলু সংরক্ষণ করা হয়েছিল। এখনো সেখানে প্রায় ১ লাখ টন আলু মজুদ রয়েছে।

বগুড়ার জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মো. মোরশেদ আল মাহমুদ জানিেয়ছেন, আলুর লোকসান কমাতে সরকার আগামী মৌসুমে সরিষা চাষে প্রণোদনা দেবে। পাশাপাশি কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও নেপালে আলু রপ্তানির উদ্যোগ নিচ্ছে। ভারতে দাম কম থাকায় এবার সেখানে রপ্তানি সম্ভব হয়নি। যুক্তরাজ্যেও যুদ্ধসংক্রান্ত জটিলতায় রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। আগামী বছর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তারা।

বগুড়াআলুহিমাগারকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার