Agamir Somoy E-Paper
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহী

মুজিব-হাসিনা সংশ্লিষ্ট বই রাখায় মুচলেকা গুনল ভ্রাম্যমাণ পাঠাগার

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৭:৩০
মুজিব-হাসিনা সংশ্লিষ্ট বই রাখায় মুচলেকা গুনল ভ্রাম্যমাণ পাঠাগার

ভ্রাম্যমাণ পাঠাগার

রাজশাহীতে ভ্রাম্যমাণ পাঠাগার থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা-সংশ্লিষ্ট প্রায় ৩০০ বই জব্দ করেছে জেলা প্রশাসন। বুধবার (১০ জুন) দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ প্রাঙ্গণ থেকে পাঠাগারটির কার্যক্রম স্থগিত করে বাসটি জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়া হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে জব্দ করা হয় বইগুলো।

ভ্রাম্যমাণ পাঠাগারটি পরিচালিত হতো গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ পাঠাগারের বাসে এসব বই থাকার অভিযোগ তোলেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারাই বাসটি জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যান।

জেলা প্রশাসন জানায়, লাইব্রেরিতে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে লেখা বা তাদের বক্তব্য-সংশ্লিষ্ট বিভিন্ন বই ছিল। ভবিষ্যতে এ ধরনের বই, সাময়িকী বা প্রবন্ধ ভ্রাম্যমাণ পাঠাগারে না রাখার বিষয়ে মুচলেকা দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

আরও পড়ুন

মেট্রোরেল চালাতে মনোরেল ওড়াতে টানাটানি

১০ জুন ২০২৬


রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন বলেছেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা পাঠাগারে বই পড়তে গিয়ে সেখানে আওয়ামী লীগের নেতাদের বিষয়ে লেখা বই দেখতে পান। বিষয়টি নিয়ে আপত্তি জানানো হলে বাসটি জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়া হয়।’

মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন দাবি করেন, ‘স্বৈরাচার পতনের পরেও এসব বই ভ্রাম্যমাণ পাঠাগারে থাকা উদ্বেগজনক। এর মাধ্যমে একটি গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা বইগুলো জব্দ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।’

অন্যদিকে ভ্রাম্যমাণ পাঠাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ‘রাজশাহীতে বই সংরক্ষণের জন্য আলাদা জায়গা না থাকায় বইগুলো বাসের মধ্যেই রাখা হয়েছিল। তবে এসব বই পাঠকদের পড়ার জন্য দেওয়া হতো না।’

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম কোনো মন্তব্য করেননি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি আইন অনুযায়ী পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ পাঠাগাররাজশাহী৩০০ বই জব্দ
    শেয়ার করুন:
    Advertisement
    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    ১৩ জুন ২০২৬, ০০:৩৫

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    ১৩ জুন ২০২৬, ০০:০২

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    ১৩ জুন ২০২৬, ০১:১৮

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    ১৩ জুন ২০২৬, ০০:০০

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০০:২৩

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০১:০০

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    ১৩ জুন ২০২৬, ০১:১৭

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    ১৩ জুন ২০২৬, ০২:০৩

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    ১৩ জুন ২০২৬, ০৩:০৮

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    ১৩ জুন ২০২৬, ০৬:১০

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ১৩ জুন ২০২৬, ১০:৪৬

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    ১৩ জুন ২০২৬, ০৫:২৬

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    ১৩ জুন ২০২৬, ০৩:০১

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    ১৩ জুন ২০২৬, ০২:৪৩

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    ১৩ জুন ২০২৬, ০৪:১৬

    advertiseadvertise