রাজশাহীতে ভ্রাম্যমাণ পাঠাগার থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা-সংশ্লিষ্ট প্রায় ৩০০ বই জব্দ করেছে জেলা প্রশাসন। বুধবার (১০ জুন) দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ প্রাঙ্গণ থেকে পাঠাগারটির কার্যক্রম স্থগিত করে বাসটি জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়া হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে জব্দ করা হয় বইগু...