Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৩৫
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

সংগৃহীত ছবি

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন এ তথ্য।

আজ শুক্রবার সকাল ৭টা ৫ মিনিটে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে ইউনিক পরিবহনের বাসটি ছিটকে খাদে পড়ে যায়।

নিহতদের মধ্যে ৭ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় ৩ বছরের শিশু ফাইজা। তার বাড়ি সিলেট নগরের চণ্ডীপুল এলাকায়।

ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন, নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী। আহতদের বেশিরভাগও এই বাসের যাত্রী।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, শেরপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানালেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালানো হয়। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সড়ক দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: