Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

অসময়ে ভাঙছে তিস্তা

রংপুর ব্যুরো
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৩:৩১
অসময়ে ভাঙছে তিস্তা

ছবি: আগামীর সময়

অসময়ে শুরু হয়েছে তিস্তার ভাঙন। শুকনো মৌসুমে নদীতে তেমন পানিপ্রবাহ না থাকলেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মিটারী ইউনিয়নের শংকরদহ এলাকায় অব্যাহত রয়েছে ভাঙন। গত দুই মাসে ফসলি জমিসহ অন্তত ৫০ একর জমি বিলীন হয়েছে নদীগর্ভে। স্থানীয়দের শঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষায় শংকরদহ গ্রাম নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। পাশাপাশি হুমকিতে পড়বে রংপুর-কাকিনা সড়কও।

ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, পুরো গ্রামে চাপা আতঙ্ক। অব্যাহত ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে ফসলি জমি। গত দুই মাসে উঠতি ফসল ভুট্টাক্ষেতসহ অন্তত ৫০ একর ফসলি জমি ও নদীগর্ভে বিলীন হয়েছে। ওই এলাকার ভাঙন রোধে গত বছর পানি উন্নয়ন বোর্ড বাঁশের পাইলিং নির্মাণ করলেও কাজে আসছে না তা। পাইলিংয়ের ভাটিতে অব্যাহত রয়েছে ভাঙন।

ভাঙনে ক্ষতিগ্রস্ত করিম মিয়া ক্ষোভ প্রকাশ করেন, ‘ইয়ার আগোত বাড়ি ভাঙিল। নগদে (সম্প্রতি) ভাঙনে পত্যেক দিনেই ভুট্টাক্ষেতসহ জমিগুলা নদীত ভাঙি যাইতোছে।’

এলাকার ইউপি সদস্য রমজান আলী জানালেন, শংকরদহ গ্রামে প্রায় ৪৫০ পরিবারের বসবাস ছিল। কয়েক বছরে বন্যাসহ তিস্তার ভাঙনে সব হারিয়ে বেশিরভাগ পরিবার বাধ্য হয়েছে এলাকা ছেড়ে যেতে। এখন আছে মাত্র ৮০টি পরিবার। অসময়ে নদীভাঙনে এবার চোখের সামনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে ফসলের ক্ষেত।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, অসময়ে তিস্তার ভাঙন শুরু হয়েছে গঙ্গাচড়ার শংকরদহ এলাকায়। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। যদিও এর আগে ভাঙন রোধে বাঁশের পাইলিং নির্মাণ করা হয়েছে।

নদীতিস্তারংপুরনদী ভাঙন
    শেয়ার করুন:
    Advertisement
    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৫

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৫

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise