Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছেলে প্রতিবন্ধী তাই নিজেই খুলেছেন স্কুল, বিনামূল্যে পড়ছে ১৩২ শিশু

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৮:১৯
ছেলে প্রতিবন্ধী তাই নিজেই খুলেছেন স্কুল, বিনামূল্যে পড়ছে ১৩২ শিশু

ছবি: আগামীর সময়

প্রতিবন্ধী ছেলের শিক্ষার জন্য নিজেই স্কুল চালু করেছেন মা নাজনীন। তার নিজ গ্রামে প্রতিষ্ঠিত এ স্কুলে এখন বিনামূল্যে লেখাপড়া করছে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক প্রতিবন্ধী শিশু।

২০২০ সালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাটিয়া ব্রিজবাজারে দোকান ঘর ভাড়া নিয়ে শুরু হয়ে স্কুলের কাজ। এরপর বিভিন্নজনের সাহায্যে শিক্ষার্থীদের মাঝে বই, হুইলচেয়ার বিতরণসহ প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের থেরাপি দিয়ে আসছে স্কুলটি। 

বর্তমানে ১৩২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিনাপারিশ্রমিকে পাঠদান করছেন ৫ জন শিক্ষক। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কাজ শিখিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনের উপযোগী করছেন তারা।

বর্তমানে নিজস্ব অর্থায়ন ও বিত্তবানদের সহযোগিতায় কোনো রকমে চলছে স্কুলটি। সরকারি সহযোগিতা পেলে স্কুলটি পরিপূর্ণভাবে কাজ করতে পারবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্কুলের পরিচালক নাজনীন জানান, মূলত প্রথমে মাতৃস্নেহ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করেন। পরে সেই সংস্থার মাধ্যমে শুরু করেন স্কুলের কাজ। তার ছেলের মতো যারা প্রতিবন্ধী, তাদের নিয়ে কাজ করার উদ্যোগ নেন। সবার সহযোগিতা পেলে ভালো জায়গায় পৌঁছাবে প্রতিষ্ঠানটি।

তিনি বলেছেন, ‘বিদ্যালয়ে ৫ জন শিক্ষক ও একজন কর্মচারী আছেন। তারা বিনাপারিশ্রমিকে স্কুলটিতে শিক্ষা দিয়ে আসছেন।’

মহারজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাউদ্দিন মিয়া বললেন, ‘নাজনীন যে কাজ করেছেন তা বিত্তবানরাও করতে পারেননি। তার উদারতা ও মহান কাজের জন্য সমাজের বিত্তবানসহ সরকারের সাহায্য কামনা করি।’

মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে যাতে এগিয়ে যেতে পারে সেজন্য সার্বিক সহযোগিতা করবে সমাজসেবা অফিস।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেছেন, ‘প্রতিবন্ধী স্কুলের বিষয়টি আমাদের জানা আছে। উপজেলা প্রশাসন প্রাথমিক পর্যায়ে ৫টি হুইলচেয়ার দিয়েছে। এ ছাড়া স্কুলটি যাতে এগিয়ে যেতে পারে সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’

প্রতিবন্ধী স্কুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা