Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বৃষ্টি ও কাদা উপেক্ষা করে শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাত সম্পন্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১০:০৯
বৃষ্টি ও কাদা উপেক্ষা করে শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাত সম্পন্ন

ছবি: আগামীর সময়

সকাল থেকেই আকাশ ভেঙে নামছিল বৃষ্টি। চারপাশ জুড়ে বৈরী আবহাওয়া আর মাঠের কোথাও কোথাও জমে থাকা পানি ও কাদা। কিন্তু ঐতিহ্য আর ধর্মীয় আবেগের কাছে পরাস্ত হলো সব প্রতিকূলতা। সব বাধা উপেক্ষা করে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আজ বৃহস্পতিবার (২৮ মে) অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন হলো ১৯৯তম ঈদুল আজহার প্রধান জামাত।

নির্ধারিত সময় সকাল ৯টায় শুরু হওয়া এই ঐতিহাসিক জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বৈরী আবহাওয়ার কারণে এবার মুসল্লিদের জন্য ঈদ উদযাপনে যোগ হয়েছিল এক বড় চ্যালেঞ্জ। কিন্তু তা ধর্মপ্রাণ মানুষদের দমাতে পারেনি। সকাল ৭টা থেকেই ছাতা হাতে কিংবা বৃষ্টিতে ভিজেই মাঠে জড়ো হতে শুরু করেন দূর-দূরান্ত থেকে আসা মানুষ। নামাজ শুরুর ঠিক আগমুহূর্তে বৃষ্টির বেগ আরও বেড়ে গেলেও মুসল্লিরা মাঠের কাদা-পানি উপেক্ষা করেই জায়নামাজ বিছিয়ে কাতারে দাঁড়িয়ে যান। একপর্যায়ে পুরো ঈদগাহ ময়দানে তৈরি হয় এক পরম আবেগঘন পরিবেশ।

ঠিক ৯টা বাজার আগে ভেসে আসে শোলাকিয়ার সেই শতবর্ষী চেনা ঐতিহ্যবাহী আওয়াজ— শটগানের গুলির শব্দ। যুগের পর যুগ ধরে চলে আসা এই ব্যতিক্রমী রেওয়াজ অনুযায়ী, প্রথম গুলির শব্দে মুসল্লিরা সতর্ক হন এবং শেষ গুলির পরপরই শুরু হয় ঈদের নামাজ। ঐতিহাসিক তথ্যমতে, ১৭৫০ সালে প্রতিষ্ঠিত এই ঈদগাহ ময়দানটি প্রায় ২৭৬ বছরের পুরনো ঐতিহ্য বহন করছে। লোকমুখে প্রচলিত রয়েছে, ১৮২৮ সালে এই মাঠে একসঙ্গে সোয়া লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেছিলেন। সেই ‘সোয়া লাখ’ শব্দ থেকেই মূলত এই মাঠের নাম হয়েছিল ‘শোলাকিয়া’।

পবিত্র এই জামাতকে নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল অভূতপূর্ব ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মাঠে প্রবেশের জন্য মুসল্লিদের পুরানথানা মোড়, সতাল মোড়, গাছ বাজার মোড়, আজিম উদ্দিন স্কুল মোড়, নীলগঞ্জ মোড় ও কানিকাটা মোড়ের নিরাপত্তা চৌকি পার হতে হয়েছে। আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের কঠোর তল্লাশি পেরিয়ে তবেই মাঠে ঢুকেছেন সবাই।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, পুরো এলাকায় চার থেকে ক্ষেত্রবিশেষে পাঁচ-ছয় স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি মোতায়েন ছিল র‍্যাব, অ্যান্টি-টেররিজম ইউনিট ও বোম্ব ডিসপোজাল টিম। ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, পুরো মাঠকে আটটি সেক্টরে ভাগ করে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে তদারকি করা হয়েছে। প্রযুক্তিনির্ভর নিরাপত্তার অংশ হিসেবে ছিল ৬৪টি সিসিটিভি ক্যামেরা, ৪টি ওয়াচ টাওয়ার এবং ড্রোন নজরদারি। মাঠের সুরক্ষায় নিয়োজিত ছিলেন প্রায় ৬০০ পুলিশ, দুই প্লাটুন বিজিবি এবং ৫৫ জন র‍্যাব সদস্য।

যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত ছিল ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, কুইক রেসপন্স ইউনিট ও বিশেষ মেডিকেল টিম। এ ছাড়া মুসল্লিদের সুবিধার্থে মাঠে ৫০টি অস্থায়ী ওজুখানা, ২০টি স্থায়ী টয়লেট, ২০টি ইউরিনাল এবং ৪ হাজার লিটার সুপেয় পানির ব্যবস্থা করা হয়।

এমনকি দূর-দূরান্তের মুসল্লিদের যাতায়াত সহজ করতে প্রতিবারের মতো এবারও চালানো হয়েছে বিশেষ ‘শোলাকিয়া এক্সপ্রেস’ ট্রেন। ভৈরব থেকে সকাল ৬টায় এবং ময়মনসিংহ থেকে সকাল সাড়ে ৫টায় ছেড়ে আসা দুটি বিশেষ ট্রেন সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছায়। নামাজ শেষে দুপুর ১২টায় ট্রেন দুটির আবার ফিরতি যাত্রা শুরু করার কথা রয়েছে। সব মিলিয়ে বৃষ্টিভেজা এক অনন্য আবহেই সম্পন্ন হলো শোলাকিয়ার ঐতিহাসিক এই ঈদ জামাত।

    শেয়ার করুন:
    আজ পবিত্র ঈদুল আজহা

    আজ পবিত্র ঈদুল আজহা

    ২৮ মে ২০২৬, ০০:১১

    ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    ২৮ মে ২০২৬, ০১:০৮

    কোরবানির জবাইয়ে দ্বিতীয় ব্যক্তির সহায়তা, যা জানা জরুরি

    কোরবানির জবাইয়ে দ্বিতীয় ব্যক্তির সহায়তা, যা জানা জরুরি

    ২৮ মে ২০২৬, ০০:৩৬

    বিলবোর্ড ভেঙে পড়ার খেসারত দিতে হচ্ছে পুরো একটি গ্রামকে

    বিলবোর্ড ভেঙে পড়ার খেসারত দিতে হচ্ছে পুরো একটি গ্রামকে

    ২৭ মে ২০২৬, ২৩:৫২

    কোরবানির আগে শরিকদের নাম উচ্চারণ কি জরুরি?

    কোরবানির আগে শরিকদের নাম উচ্চারণ কি জরুরি?

    ২৮ মে ২০২৬, ০০:২৫

    সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে হতে হবে ঐক্যবদ্ধ

    সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে হতে হবে ঐক্যবদ্ধ

    ২৮ মে ২০২৬, ০০:৩৬

    কোরবানির পশু কে জবাই করা উত্তম?

    কোরবানির পশু কে জবাই করা উত্তম?

    ২৮ মে ২০২৬, ০০:১৭

    একামতের ধ্বনি নয়, গুলির শব্দে নামাজের ডাক আসে যেখানে

    একামতের ধ্বনি নয়, গুলির শব্দে নামাজের ডাক আসে যেখানে

    ২৭ মে ২০২৬, ২৩:৪২

    কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

    কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

    ২৮ মে ২০২৬, ০০:১০

    ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

    ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

    ২৭ মে ২০২৬, ২২:৫৬

    ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

    ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

    ২৭ মে ২০২৬, ২৩:৪৮

    ঈদের আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

    ঈদের আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

    ২৭ মে ২০২৬, ২৩:৩১

    ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি

    ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি

    ২৮ মে ২০২৬, ০২:০০

    যে ভুলে নষ্ট হতে পারে কোরবানি

    যে ভুলে নষ্ট হতে পারে কোরবানি

    ২৮ মে ২০২৬, ০০:০৬

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    advertiseadvertise