Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৩৮ বছর পর বাড়ি ফিরলেন জবেদ আলী, আনন্দে ভাসছে পরিবার

মেহেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ২০:৩৪
৩৮ বছর পর বাড়ি ফিরলেন জবেদ আলী, আনন্দে ভাসছে পরিবার

ছবি: আগামীর সময়

দীর্ঘ ৩৮ বছর নিখোঁজ থাকার পর পরিবারের কাছে ফিরেছেন জবেদ আলী (৮০) নামে এক বৃদ্ধ। মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী গ্রামে তার আকস্মিক ফিরে আসাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা যেমন আবেগাপ্লুত, তেমনি প্রতিবেশীরাও ভিড় করছেন তাকে একনজর দেখতে।

জবেদ আলী বামুন্দী গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে। গত ১ জুন বিকেলে তিনি হঠাৎ বাড়িতে ফিরে আসেন। তবে এত বছর কোথায় ছিলেন বা কীভাবে জীবন কাটিয়েছেন, সে বিষয়ে কিছুই বলতে পারছেন না। পরিবারের সদস্যদের দিকে নির্বাক তাকিয়ে থাকাই যেন এখন তার একমাত্র ভাষা।

পরিবারের সদস্যরা জানিয়েছে, প্রায় চার দশক আগে যৌবন বয়সে তিনি নিখোঁজ হন। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর একসময় তারা ধরে নিয়েছিলেন, জবেদ আলী আর বেঁচে নেই। তাই হঠাৎ তার ফিরে আসার ঘটনায় পরিবারে বইছে আনন্দের বন্যা।

জবেদ আলীর স্ত্রী রুশিয়া বেগম বলেছেন, ‘আজ থেকে ৩৮ বছর আগে আমার স্বামী নিখোঁজ হন। তখন তার বয়স কম ছিল। দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত খুঁজেও তাকে পাইনি। ভেবেছিলাম, আর কোনোদিন ফিরবে না। মহান আল্লাহ আবারও তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন।’

ছেলে জাহাঙ্গীর আলম বলেছেন, ‘আমি তখন খুব ছোট ছিলাম। বাবার কথা আবছাভাবে মনে পড়ত। বাবা ফিরে এসেছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া।’

জবেদ আলীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি নিজের অতীত বা দীর্ঘদিনের অনুপস্থিতি সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

স্থানীয়রা জানান, জবেদ আলী স্বভাবতই শান্ত ও নির্জনপ্রিয় মানুষ ছিলেন। একা থাকতে পছন্দ করতেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় তখন এলাকার মানুষও কষ্ট পেয়েছিলেন। ৩৮ বছর পর তার ফিরে আসা তাদের কাছেও বিস্ময়কর ঘটনা হয়ে উঠেছে।


জবেদ আলীপরিবারআনন্দ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    বনমালী

    বনমালী

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ