Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহী

নৌকাডুবি: দুই দিনেও নিখোঁজ বাবা-ছেলে

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৭:৫৮
নৌকাডুবি: দুই দিনেও নিখোঁজ বাবা-ছেলে

ছবি: আগামীর সময়

পদ্মার উত্তাল স্রোত যেন গিলে ফেলেছে একটি পরিবারের দুটি অবলম্বনকে। দুই দিন পেরিয়ে গেলেও রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা আফছার আলী (৬০) ও ছেলে জিয়ারুল ইসলামের (৪০) সন্ধান মেলেনি। নদীর বুকে চলছে ফায়ার সার্ভিসের টানা উদ্ধার অভিযান, আর নদীর তীরে ও বাড়ির আঙিনায় চলছে স্বজনদের নিরন্তর অপেক্ষা।

আজ বুধবার দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান পরিচালনা করছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিখোঁজ দুজনের খোঁজ মেলেনি। পদ্মার প্রবল স্রোত উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পবা উপজেলার চরখানপুর এলাকার পদ্মার চর থেকে ঝাউগাছ বোঝাই করে নৌকায় ফিরছিলেন আফছার আলী, তার ছেলে জিয়ারুল ইসলাম এবং জিয়ারুলের মা জাহেরা বেগম। বড়কুঠি এলাকার কাছে এসে হঠাৎ নৌকাটি ডুবে যায়। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান জাহেরা বেগম। কিন্তু মুহূর্তের মধ্যে পদ্মার গভীর পানিতে হারিয়ে যান তার স্বামী ও ছেলে। নদীর স্রোতের বিষয়টি বিবেচনায় রেখে বড়কুঠি ও আশপাশের সম্ভাব্য বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

স্বামী ও ছেলেকে হারিয়ে দিশেহারা জাহেরা বেগম। দুই দিন ধরে নদীর দিকে তাকিয়ে আছেন, হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটবে- এই আশায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেছেন, ‘পানিতে ডুবে গেলে মানুষ তো ভেসে ওঠে। কিন্তু তাদের তো এখনো পাওয়া গেল না। আল্লাহ জানেন, তাদের সঙ্গে আর শেষ দেখা হবে কি না।’

পবা উপজেলার শ্যামপুর ইউনিয়নের শান্তিনগরে আফছার আলীর বাড়িতে এখন শুধুই কান্নার রোল। একই পরিবারের দুই সদস্য নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাড়ির উঠোনে অঝোরে কাঁদছেন আফছার আলীর স্ত্রী ও জিয়ারুল ইসলামের স্ত্রী। বাবাকে ও স্বামীকে ফিরে পাওয়ার অপেক্ষায় নির্বাক হয়ে আছে পরিবারের শিশুরাও।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ফরহাদ হোসেন বললেন, ‘নদীতে স্রোত রয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ দুইজনের সন্ধান মেলেনি। আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।’

রাজশাহীনৌকাডুবিবাবা-ছেলে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন