Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ব‌রিশাল

সহায়তা বন্ধ রাখায় ডি‌সির বিরু‌দ্ধে ছিন্নমূল নারী‌দের বি‌ক্ষোভ

বরিশাল ব্যুরো
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৫:২৫
সহায়তা বন্ধ রাখায় ডি‌সির বিরু‌দ্ধে ছিন্নমূল নারী‌দের বি‌ক্ষোভ

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু হাতে মিছিল করে প্রতিবাদ জানান তারা, ছবি: আগামীর সময়

বরিশালে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের সহায়তা বন্ধ রাখার অভিযোগে সদ্য প্রত্যাহার জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছিন্নমূল নারীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু হাতে মিছিল করে প্রতিবাদ জানান তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সহায়তার আশায় জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেও কোনো সাড়া পাননি তারা। বারবার বিভিন্ন দপ্তরে ঘুরেও সহায়তা না মেলায় জেলার শত শত ছিন্নমূল মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

বিক্ষোভে অংশ নেওয়া শাহানুর বেগম অভিযোগ করেন, জেলা প্রশাসক খাইরুল আলম গরিব ও অসহায় মানুষদের কোনো সহায়তা করেননি। তাদের সঙ্গে খারাপ ব্যবহারও করতেন।

তার ভাষ্য, জেলা প্রশাসকের কার্যালয়ে বারবার গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়েছেন।

আরও পড়ুন

ব্রাজিল-জাপান ম্যাচের দ্বন্দ্বে বিএনপি নেতা খুন

০২ জুলাই ২০২৬

অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে প্রথমে তিনি অফিস সহায়কের মাধ্যমে কোনো মন্তব্য না দেওয়ার কথা জানান। পরে কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা ছিন্নমূল মানুষের সহায়তা ও বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

খাইরুল আলম সুমন ২০২৫ সালের ১৩ নভেম্বর বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।

গত ১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে প্রত্যাহার করে।

বি‌ক্ষোভঝাড়ুজেলা প্রশাসক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise