বরিশালে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের সহায়তা বন্ধ রাখার অভিযোগে সদ্য প্রত্যাহার জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছিন্নমূল নারীরা।আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু হাতে মিছিল করে প্রতিবাদ জানান তারা।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সহায়তার আশায় জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেও কোনো সাড়া পাননি তারা। বারবার বিভিন্ন দপ্তরে ঘুরেও সহায়তা না মেলায় জেলার শত শত ছিন্নমূল মানুষ মানবেতর জীবনযাপন করছেন।বিক্ষোভে অংশ নেওয়া শাহানুর বেগম অভিযোগ করেন, জ...