Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

গজারিয়ায় কোরবানির পশু উদ্বৃত্ত, ন্যায্য দাম নিয়ে শঙ্কায় খামারিরা

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৩:০৫
গজারিয়ায় কোরবানির পশু উদ্বৃত্ত, ন্যায্য দাম নিয়ে শঙ্কায় খামারিরা

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় প্রায় সাড়ে ৮ হাজার পশু উদ্বৃত্ত রয়েছে। তবে গো-খাদ্যের বাড়তি দামের কারণে ন্যায্য মূল্য না পেলে লোকসানের আশঙ্কায় রয়েছেন খামারিরা।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগ বলছে, এ বছর গজারিয়ায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ২৬ হাজার ১২৭টি পশু। এর মধ্যে ২৩ হাজার ৬১৯টি ষাঁড়, দুই শতাধিক বলদ, পাঁচ শতাধিক গাভী, এক হাজার ৭২৮টি ছাগল ছাড়াও রয়েছে ভেড়া ও মহিষ। উপজেলায় কোরবানির পশুর চাহিদা ১৭ হাজার ৬০৩টি। ফলে উদ্বৃত্ত পশু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহের প্রস্তুতি নিচ্ছেন খামারিরা।

সোমবার বৈরী আবহাওয়ার কারণে বাউশিয়া ও রায়পাড়াসহ বিভিন্ন অস্থায়ী পশুর হাটে ভোগান্তিতে পড়তে হয়েছে ক্রেতা-বিক্রেতাদের। তবুও স্থানীয় চাহিদা পূরণ করে অতিরিক্ত পশু বিক্রির লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করছেন খামারি ও কৃষক পরিবারের সদস্যরা।

খামারিদের ভাষ্য, প্রাকৃতিক পরিবেশে খৈল, ভূষি ও সবুজ ঘাস খাইয়ে পশু লালন-পালন করা হচ্ছে। তবে গো-খাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। ভালো দাম না পেলে অনেকেই ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন তারা।

খামারগুলোতে এক লাখ টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা মূল্যের গরু রয়েছে। বাণিজ্যিক খামারের পাশাপাশি কোরবানির পশু পালন করছেন গ্রামীণ পরিবারের অনেকেই। বিভিন্ন হাট ও খামারে দেশি-বিদেশি নানা জাতের গরু দেখা গেছে। খামারিদের দাবি, ভারত থেকে গরু আমদানি বন্ধ রাখা হলে দেশের উৎপাদিত পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ সম্ভব।

সৌখিন খামারি ও ব্যবসায়ী আমিনুর রহমান হারুন বলেন, ‘আমার খামারে বিভিন্ন প্রজাতির শতাধিক গরু রয়েছে। শিকদার মডার্ন এগ্রো ফার্মে বৈদ্যুতিক পাখা ছাড়াই গরু পালন করা হয় ভিটিপাকা টিনের শেডে। ফার্মসংলগ্ন কয়েক বিঘা খোলা মাঠে প্রাকৃতিকভাবে জন্মানো ঘাস খেয়ে বড় হচ্ছে গরুগুলো।’

কৃষক ফারুক মিয়া জানান, ‘আমার বাড়িতে গরু রয়েছে ১০টি। এগুলো এবার কোরবানির হাটে বিক্রির জন্য তুলবো। ধারদেনা করে গরু লালন-পালন করেছি। গরু পালন ও কোরবানির ঈদ ঘিরেই আমাদের স্বপ্ন।’

আওয়ার বাংলা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও মুন্সিগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক হাসান জাহাঙ্গীর প্রধান বলেন, ‘কয়েক বছর ধরে গরু পালন করছি। খামারের সার্বিক ব্যবস্থাপনা ব্যয় দিন দিন বাড়ছে। ভালো দাম পেতে হলে দেশে উৎপাদিত গরুর ওপর নির্ভরতা বাড়াতে হবে। দেশের বাইরে থেকে গরু আমদানি হলেই সব শেষ।’

চরবাউশিয়ার ফরাজী কান্দীর খামারি নাসির ভান্ডারী জানান, ‘বাজারে সব ধরনের গো-খাদ্যের দাম বেড়েছে। কিন্তু পশু বিক্রি করতে গেলে খরচের তুলনায় দাম পাওয়া যায় না। আমরা সারা বছর এই কোরবানির ঈদের অপেক্ষায় থাকি।’

গজারিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিগান মোল্লা বলেন, উপজেলায় এক হাজার ৩১২টি খামারে পালন করা হচ্ছে কোরবানির পশু। ছোট-বড় খামারের পাশাপাশি প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতেই কোরবানির ঈদকে সামনে রেখে গরু ও ছাগল পালন করা হয়।

মুন্সীগঞ্জকোরবানির পশু
    শেয়ার করুন:
    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ২৬ মে ২০২৬, ০০:৩৬

    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    ২৫ মে ২০২৬, ২৩:৫১

    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    ২৫ মে ২০২৬, ২১:৪৩

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    ২৬ মে ২০২৬, ০০:২৭

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ২৫ মে ২০২৬, ২৩:৫৮

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    ২৫ মে ২০২৬, ২৩:৪৭

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    ২৬ মে ২০২৬, ০০:৩৩

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    ২৫ মে ২০২৬, ২২:৫৯

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ২৫ মে ২০২৬, ২৩:২৫

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    ২৫ মে ২০২৬, ২৩:০১

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    ২৫ মে ২০২৬, ২২:৫৬

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    ২৫ মে ২০২৬, ২২:২২

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    ২৫ মে ২০২৬, ২০:৩২

    কাতারে পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রীসহ আলোচক দল

    কাতারে পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রীসহ আলোচক দল

    ২৫ মে ২০২৬, ২২:২৯

    রহস্য আর ঐতিহ্যে ঘেরা শৈলকুপা শাহী মসজিদ

    রহস্য আর ঐতিহ্যে ঘেরা শৈলকুপা শাহী মসজিদ

    ২৬ মে ২০২৬, ০২:২০

    advertiseadvertise