লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদকসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র, কার্তুজ ও মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. রঞ্জু (৩১) ও শাখাওয়াত হোসেন (২৮)।
লক্ষ্মীপুর মডেল থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি দেশীয় এলজি, কার্তুজ, ১৪ পিস ইয়াবা এবং ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর মডেল থানার এসআই মো. হুমায়ুন কবির।
ওসি মো. ওয়াহিদ অভিযোগ করেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
ওসির ভাষ্য, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।





