Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঈদের আমেজে প্রাণ ফিরছে সিলেটের গরুর হাটে

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৬:৫২
ঈদের আমেজে প্রাণ ফিরছে সিলেটের গরুর হাটে

গ্রাফিকস: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের কোরবানির পশুর হাটগুলোতে ধীরে ধীরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকভর্তি গরু-ছাগল নিয়ে আসছেন খামারি ও ব্যাপারীরা। শহর ও জেলার বিভিন্ন হাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বাড়তে শুরু করেছে। প্রতিদিনই বেচা-কেনা আগের তুলনায় বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেট জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এবার ঈদ উপলক্ষে সিলেটে প্রায় ৬০টি অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি হাট এরই মধ্যে পুরোপুরি চালু হয়েছে। বাকি হাটগুলোও ধীরে ধীরে কার্যক্রম শুরু করছে।

সাধারণত কাজিরবাজার, লালাবাজার, দক্ষিণ সুরমা ও আশপাশের এলাকার হাটগুলোতে সবচেয়ে বেশি ক্রেতার চাপ দেখা যায়। বিশেষ করে বিকাল থেকে রাত পর্যন্ত সময় হাটগুলো সবচেয়ে বেশি জমজমাট হয়ে ওঠে। দেশি গরুর চাহিদা তুলনামূলক বেশি থাকায় ভালো মানের পশুর দামও কিছুটা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।

কাজিরবাজার গরুর হাটে আসা ব্যবসায়ী আব্দুল জলিল বলেছেন, ‘এবার গরুর খাবার ও পরিবহন দুই ধরনের খরচই বেড়েছে। তাই দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা হাটে আসছেন। আশা করছি, ঈদের আগের কয়েক দিনে বেচা-কেনা আরও বাড়বে।’

আরেক ব্যবসায়ী রফিক মিয়া বলেছেন, ‘এখনো পুরো বাজার জমে ওঠেনি। তবে প্রতিদিনই মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষ করে বড় গরুর চাহিদা ভালো।’

হাটে আসা ক্রেতা মো. সোহেল জানিয়েছেন, দাম এখন কিছুটা বেশি মনে হচ্ছে। তাই কয়েক দিন ঘুরে দেখে তারপর কিনব। ঈদের আগে শেষ দিকে হয়তো কিছুটা দর কমতে পারে।

গৃহিণী শারমিন আক্তার বলেছেন, ‘ছোট পরিবারের জন্য মাঝারি আকারের গরু খুঁজছি। কিন্তু ভালো গরুর দাম একটু বেশি মনে হচ্ছে। তাই সময় নিয়ে বিভিন্ন হাট ঘুরে দেখছি।’

এদিকে সিলেট জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান মিয়া জানিয়েছেন, সিলেট বিভাগে কোরবানির জন্য পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। ফলে সরবরাহ সংকটের আশঙ্কা নেই। তবে সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে পশু প্রবেশ এবং এর বাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে কিছু উদ্বেগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টদের মতে, ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে, সিলেটের কোরবানির পশুর হাটগুলো ততই জমে উঠছে। ঈদের আগের কয়েক দিনে ক্রেতা সমাগম ও বেচা-কেনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

গরুর হাটঈদের আমেজসিলেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    ‘বাঁচার আগে মরার চিন্তা করা তো সমস্যা’-মক্কা চুক্তি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ‘বাঁচার আগে মরার চিন্তা করা তো সমস্যা’-মক্কা চুক্তি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ৩০ আগস্ট ২০২৬, ১৭:৪১

    advertiseadvertise