Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সত্যতা মিলেছে অনিয়মের, প্রকৌশলীকে তাৎক্ষণিক অব্যাহতি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:৪৬
সত্যতা মিলেছে অনিয়মের, প্রকৌশলীকে তাৎক্ষণিক অব্যাহতি

ছবি: আগামীর সময়

চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ডে ড্রেন নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিনে পরিদর্শন করেছেন দর্শনা পৌরসভার প্রশাসক শাহিন আলম। পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ায় সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে অভিযুক্ত প্রকৌশলী।

বুধবার দর্শনা বাসস্ট্যান্ডে নির্মাণাধীন ড্রেন দুটি পরিদর্শন করেছেন প্রশাসক। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ার পৌরসভার ভারপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. হারুনকে সাময়িকভাবে দেন। একই সঙ্গে ওই প্রকৌশলীর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও প্রশাসনের নজরে এসেছে।

এদিকে, পৌর প্রকৌশলী মো. হারুনকে সাময়িক অব্যাহতি দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে আরেকটি লিখিত অভিযোগ অভিযোগ দেন দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের শরীফুল ইসলাম লাখু।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহপাড়া এলাকায় শরীফুল ইসলামের বাড়ির জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে তিনি আগে দর্শনা পৌরসভায় অভিযোগ করেছিলেন। তখন পৌরসভার হস্তক্ষেপে জমি দখলের চেষ্টা বন্ধ হয়।

শরীফুলের অভিযোগ, গত সপ্তাহে শ্যামপুর গ্রামের আব্দুল হান্নান ছোটর ভাইয়েরা আবারও ওই জমি দখল করে সেখানে প্রাচীর নির্মাণের চেষ্টা করেন। এ সময় শরীফুল ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। তখন দখলের চেষ্টাকারীরা জানান, পৌরসভার ভারপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. হারুনের অনুমতি নিয়েই প্রাচীর নির্মাণ করা হচ্ছে।

এ প্রসঙ্গে প্রকৌশলী হারুনের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন শরীফুল ইসলাম। একই সঙ্গে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

পৌর প্রশাসক শাহিন আলম বলছিলেন, ‘প্রকৌশলী হারুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় মৌখিকভাবে তাকে পৌরসভার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ দুপুরেও একজন ব্যক্তি তার বিরুদ্ধে পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা সবগুলো অভিযোগ তদন্ত করব।’

স্থানীয়দের দাবি, সরকারি অর্থে নির্মাণাধীন ড্রেনের কাজের শিডিউল, পরিমাপ বই, ল্যাব রিপোর্ট ও ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

চুয়াডাঙ্গাদর্শনাবাসস্ট্যান্ডড্রেন নির্মাণকাজঅনিয়মঅব্যাহতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর