Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ইয়াবার চালান নিয়ে পালাতে গিয়ে সড়কে মৃত্যু যুবকের

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৯:৩৩
ইয়াবার চালান নিয়ে পালাতে গিয়ে সড়কে মৃত্যু যুবকের

ছবি: আগামীর সময়

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে ইয়াবার চালান নিয়ে পালাতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছে এক যুবক। দুর্ঘটনার পর মহাসড়কে ছড়িয়ে পড়ে হাজার হাজার ইয়াবা। পরে ঘটনাস্থল থেকে ৩০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের দিকে নেওয়া হচ্ছিল। পথে মেধাকচ্ছপিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটির সঙ্গে কক্সবাজারমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হন।

পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা ইয়াবার প্যাকেট মহাসড়কে ছিটকে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ভিড়ের মধ্যে কিছু লোক ইয়াবার প্যাকেট নিয়ে চলে যায়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইয়াবার প্যাকেট ছড়িয়ে থাকার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইয়াবার প্যাকেট এবং পুলিশের উদ্ধার তৎপরতা দেখা যায়। এক যুবককে বলতে শোনা যায়, অনেকে দুই-তিন বান্ডিল ইয়াবা নিয়ে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী দুই যুবক দাবি করেন, ইয়াবাবাহী মোটরসাইকেলটিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ধাওয়া করছিল। ধাওয়া খেয়ে দ্রুতগতিতে পালানোর সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তার ভাষ্য, নিহত যুবক মোটরসাইকেলে করে ইয়াবার চালান চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। মোটরসাইকেলের অপর আরোহীকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইয়াবাচকরিয়াযুবক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise