Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ঠ না হওয়ার আহ্বান শিশির মনিরের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ২২:০৯
সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ঠ না হওয়ার আহ্বান শিশির মনিরের

ছবি: আগামীর সময়

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির মন্তব্য করেছেন, ‘মুর্দাবাদ-জিন্দাবাদ’ ও দলীয় বিভাজনের রাজনীতি চলতে থাকলে আইনজীবীরা সস্তা রাজনৈতিক সংস্কৃতির যাঁতাকলে পিষ্ট হবেন। তার ভাষ্য, দলভিত্তিক বিভাজনের কারণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মর্যাদা ও গুরুত্ব কমে গেছে।

আজ বুধবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার হিমাচল রেস্তোরাঁয় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা তুলে ধরেন।

মোহাম্মদ শিশির মনির উল্লেখ করেন, একসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে দলভিত্তিক প্যানেল ছিল না। তখন যোগ্যতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে সভাপতি ও সম্পাদক পদে নেতৃত্ব নির্ধারিত হতো। কখনো নির্বাচন হতো, আবার কখনো সমঝোতার ভিত্তিতেও নেতৃত্ব আসত। কিন্তু বর্তমানে রাজনৈতিক বিভাজনের কারণে সেই পরিবেশ নষ্ট হয়েছে।

তিনি উদাহরণ টেনে বলেন, খন্দকার মাহবুব হোসেন, রফিক-উল হক ও আমির-উল ইসলামের মতো আইনজীবীরা সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে থাকাকালে তাদের বক্তব্যে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হতো। কারণ তখন সুপ্রিম কোর্ট বারকে স্বাধীন বিচার বিভাগের প্রতীক হিসেবে দেখা হতো।

বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি মন্তব্য করেন, সরকার কোনো অসাংবিধানিক কাজ করলে সুপ্রিম কোর্ট বারের দৃঢ় অবস্থান নেওয়ার কথা। কিন্তু আইনজীবীরাই নিজেদের অবস্থান দুর্বল করে ফেলেছেন।

নবীন আইনজীবীদের উদ্দেশে শিশির মনির বলেন, আইন পেশার মর্যাদা ফিরিয়ে আনতে হলে পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং সত্য কথা বলতে হবে, তা নিজের দলের বিরুদ্ধে গেলেও। তিনি আরও মন্তব্য করেন, কোনো রাজনৈতিক দল অসাংবিধানিক কাজ করলে আইনজীবীদের স্পষ্টভাবে তার বিরোধিতা করা উচিত।

বক্তব্যে তিনি বাংলাদেশের সাবেক এক অ্যাটর্নি জেনারেলের উদাহরণ তুলে ধরে বলেন, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, তিনি কোনো সরকার বা ব্যক্তির নন, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। একইভাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, সেখানকার এক অ্যাটর্নি জেনারেল নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘনের পক্ষে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

জেলা ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি মো. মাইনউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর আমির মাওলানা আবদুল জব্বার, জেলা জামায়াতে ইসলামীর আমির মমিনুল হক সরকার, সেক্রেটারি মনোয়ার হোসাইন, জেলা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার এ হাফিজ মোল্লা, আইনজীবী থানা সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, সেক্রেটারি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য আজিম উদ্দিন পাটোয়ারী।

শিশির মনির
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!