শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। আজ শুক্রবার বিকালে স্পিকারেরে কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি।এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা নিয়ে দুটি প্রশ্ন তুলেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার বিকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব প্রশ্ন তোলেন তিনি।ফেসবুক পোস্টে শিশির মনির লিখেছেন, ‘স্বাস্থ্যগত কারণে পদত্যাগ। তাহলে এত কথা লিখতে হলো কেন? তিনি নিজেই পদত্যাগপত্র লিখেছেন? নাকি তাকে দিয়ে এত কথা লেখানো হয়েছে? ১০৬ অনুচ্ছেদ অনুযা...