Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরেন্দ্রের কৃষি রক্ষায় অঞ্চলভিত্তিক এগ্রোইকোলজি নীতি প্রণয়নের দাবি

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৯:২৩
শেয়ার করুন:
বরেন্দ্রের কৃষি রক্ষায় অঞ্চলভিত্তিক এগ্রোইকোলজি নীতি প্রণয়নের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংলাপ

খরা, ভূগর্ভস্থ পানির সংকট এবং কৃষিপ্রাণবৈচিত্র্যের অবক্ষয়। বরেন্দ্র অঞ্চলের কৃষি এখন নানা পরিবেশগত চ্যালেঞ্জের মুখে। এই সংকট মোকাবিলায় প্রয়োজন অঞ্চলটির ভূপ্রকৃতি, কৃষিব্যবস্থা ও মানুষের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা।

এ জন্য কৃষি পরিকল্পনায় এগ্রোইকোলজিকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

তাদের মতে, কৃষকের অভিজ্ঞতা, স্থানীয় বীজ ও প্রথাগত জ্ঞানকে গুরুত্ব না দিলে জলবায়ু সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এগ্রোইকোলজিকে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত করতে হবে।

আজ বুধবার  বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আঞ্চলিক সংলাপে এসব দাবি উঠে আসে।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এএইচএম জেহাদুল করিম লেকচার থিয়েটারে এ সংলাপ অনুষ্ঠিত হয়। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। সহযোগিতা করে রোজা লুক্সেমবার্গ স্টিফটুং সাউথ এশিয়া।

'খাদ্য ব্যবস্থা, আঞ্চলিক বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ: ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যতের সন্ধানে' শীর্ষক এ সংলাপে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষিপ্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বরেন্দ্র অঞ্চলের বাস্তবতা। আলোচনায় উঠে আসে খরা, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং স্থানীয় কৃষিপ্রাণবৈচিত্র্যের সংকট। পাশাপাশি স্থানীয় বীজ সংরক্ষণ, কৃষকের নিজস্ব জ্ঞান ও এগ্রোইকোলজিভিত্তিক জলবায়ু অভিযোজনের সম্ভাবনা নিয়েও কথা বলেন আলোচকেরা।

স্বাগত বক্তব্যে বারসিকের বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের প্রতিটি এগ্রোইকোলজি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। বরেন্দ্র অঞ্চলের কৃষি, ভূপ্রকৃতি ও জনসংস্কৃতি অন্য অঞ্চল থেকে আলাদা। এসব পার্থক্য বিবেচনা না করে অভিন্ন জাতীয় পরিকল্পনা বা নীতিমালা তৈরি করলে সংকট সমাধানের বদলে নতুন সমস্যা তৈরি হতে পারে। তাই প্রতিটি অঞ্চলের বৈশিষ্ট্য ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা এবং নীতিমালা প্রণয়ন করতে হবে।’

কৃষিতে নারীর অবদানের বিষয়টি তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা নাজনীন। তিনি বললেন, ‘কৃষিতে নারীর অংশগ্রহণ ঐতিহ্যগতভাবেই প্রতিষ্ঠিত। এগ্রোইকোলজি জেন্ডার ন্যায়বিচারের বিষয়টিকেও গুরুত্ব দেয়। তাই এগ্রোইকোলজিবিষয়ক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

একই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মাদ আলতাফ হোসেন বলেছেন, ‘কমিউনিটি পর্যায়ে এগ্রোইকোলজির চর্চা আরও বাড়াতে হবে। এ জন্য নীতিনির্ধারণসহ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এগ্রোইকোলজি শুধু কৃষি উৎপাদনের বিষয় নয়। এর সঙ্গে মানুষের সংস্কৃতি, বীজ সংরক্ষণ, কৃষি ও জীবনযাত্রার নানা দিক জড়িত। এর প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে।’

সংলাপের চেয়ারপারসন ও নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক কাজী রবিউল ইসলাম আলম বলেছেন, ‘এগ্রোইকোলজি চর্চা বিস্তারে উৎপাদক ও জ্ঞান উৎপাদক- উভয় পক্ষকে যুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমে এগ্রোইকোলজি অন্তর্ভুক্ত করা প্রয়োজন।’

তিনি আরও বললেন, ‘কৃষিতে পরিবর্তন আনতে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার পাশাপাশি বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে। তাদের বোঝাতে হবে, এগ্রোইকোলজি ব্যয়সাশ্রয়ী ও নিরাপদ কৃষিব্যবস্থা গড়ে তুলতে পারে। এটি সবার জন্য লাভজনক- এমন ধারণা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাস্তব চর্চায় এর প্রতিফলন ঘটাতে হবে।’

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারসিকের উপকূলীয় অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম। সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অভিজিৎ রয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আলোচনায় কৃষকের অধিকার, খাদ্য সার্বভৌমত্ব এবং কৃষিতে নারীর অবদানও গুরুত্ব পায়।
আয়োজকদের প্রত্যাশা- এ সংলাপের সুপারিশ ও অভিজ্ঞতা বরেন্দ্র অঞ্চলের কৃষি পরিকল্পনায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে। স্থানীয় কৃষক ও জনগোষ্ঠীর জ্ঞানকে গুরুত্ব দিয়ে জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব ও ন্যায়ভিত্তিক খাদ্যব্যবস্থা গড়ে তোলার পথও তৈরি হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়বরেন্দ্রের কৃষি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’