খরা, ভূগর্ভস্থ পানির সংকট এবং কৃষিপ্রাণবৈচিত্র্যের অবক্ষয়। বরেন্দ্র অঞ্চলের কৃষি এখন নানা পরিবেশগত চ্যালেঞ্জের মুখে। এই সংকট মোকাবিলায় প্রয়োজন অঞ্চলটির ভূপ্রকৃতি, কৃষিব্যবস্থা ও মানুষের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা।এ জন্য কৃষি পরিকল্পনায় এগ্রোইকোলজিকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।তাদের মতে, কৃষকের অভিজ্ঞতা, স্থানীয় বীজ ও প্রথাগত জ্ঞানকে গুরুত্ব না দিলে জলবায়ু সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এগ্রোইকোলজিকে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের...