Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জিয়ানগর

মধ্যরাতে অগ্নিকাণ্ড: স্বপ্ন পুড়ে ছাই হোটেলমালিকের

পিরোজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ২০:০৭
মধ্যরাতে অগ্নিকাণ্ড: স্বপ্ন পুড়ে ছাই হোটেলমালিকের

ছবি: আগামীর সময়

পিরোজপুরের জিয়ানগরের ঘোষেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মনির সিকদারের হোটেল ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় পাশের একটি ওষুধের দোকান ও একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত হোটেলমালিক।

গতকাল ‎​শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আব্দুল রাজ্জাক সিকদার জানান, রাত আনুমানিক ২টার দিকে মনির সিকদারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়ে এবং পুরো হোটেলটি চোখের সামনে ভস্মীভূত হয়ে যায়। এ সময় আগুনের তাপে পাশের একটি ওষুধের দোকান ও একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

‎​ক্ষতিগ্রস্ত হোটেলমালিক মনির সিকদার আক্ষেপ করে বলেন, আগুনে আমার শেষ সম্বলটুকু পুড়ে নিঃশেষ হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে প্রথম ইউএস-বাংলার উড়োজাহাজ

১৭ অক্টোবর ২০২৬

শুধু দুর্ঘটনা নয়, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার হোটেলে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় ফরিদ আহমেদ জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াতে এবং তাকে সহায়তা করতে দলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

জিয়ানগর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শরীফ জানান, রাত ২টা ৪৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ২টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের তত্পরতায় আশপাশের বসতবাড়ি ও দোকানপাট রক্ষা সম্ভব হলেও আগুনের সূত্রপাত হওয়া হোটেলটি সম্পূর্ণ পুড়ে যায়।

জিয়ানগরআগুনহোটেলমালিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’