পিরোজপুরের জিয়ানগরের ঘোষেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মনির সিকদারের হোটেল ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় পাশের একটি ওষুধের দোকান ও একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত হোটেলমালিক।গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আব্দুল রাজ্জাক সিকদার জানান, রাত আনুমানিক ২টার দিকে মনির সিকদারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়ে এবং পু...