Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভ্রমণের সৌন্দর্য অনেকের জীবিকাও

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ, মানিক মিয়া, লৌহজং (মুন্সীগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:০০
ভ্রমণের সৌন্দর্য অনেকের জীবিকাও

ছবি: আগামীর সময়

ভোরের আলো ফোটার আগেই ছোট নৌকা নিয়ে বিলে নামেন আল আমীন গাজী। হাতে বাঁশের লগি। নৌকা ঠেলে এগিয়ে চলেন শাপলার খোঁজে। কয়েক ঘণ্টা পানিতে কাটিয়ে নৌকা ভরে শাপলা নিয়ে ফেরেন ঘাটে। এই শাপলা বিক্রির আয়েই চলে তার পরিবারের অনেকটা খরচ।

বর্ষা এলেই গোপালগঞ্জের সিংগা, চান্দা, মোল্লার বিলসহ শতাধিক বিল-খাল এবং মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিল ছেয়ে যায় সাদা শাপলায়। দূর থেকে দেখলে মনে হয়, পানির ওপর বিছিয়ে দেওয়া হয়েছে সাদা ফুলের চাদর। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন ভ্রমণপিপাসুরাও। তবে এই শাপলা শুধু সৌন্দর্যের উপকরণ নয়, বর্ষায় কৃষিকাজ কমে গেলে হাজারো মানুষের জীবিকারও ভরসা।

স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি গোপালগঞ্জের শাপলা যায় বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, মৌসুম জুড়ে শাপলা বিক্রিকে ঘিরে বছরে বাণিজ্য হয় কোটি টাকার বেশি।

মুন্সীগঞ্জের আড়িয়ল বিলেও প্রতিদিন ভোরে শাপলা সংগ্রহ করেন প্রায় ৩০০ কৃষক। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ বিন সাদিক জানিয়েছেন, প্রতিদিন চার থেকে পাঁচটি মিনিট্রাকে করে প্রায় ১০ থেকে ১৫ টন শাপলা যায় ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চলে এ সংগ্রহ। বাজারে প্রতি আঁটি শাপলা বিক্রি হয় ১০ থেকে ১৫ টাকায়।

তবে শাপলার এই বাণিজ্য ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। স্থানীয়দের অভিযোগ, বেশি লাভের আশায় ফুল পরিপক্ব হওয়ার আগেই কুঁড়ি তুলে ফেলছেন অনেকে। এতে কমে যাচ্ছে শাপলা থেকে বীজ তৈরি ও ছড়িয়ে পড়ার সুযোগ।

আড়িয়ল বিলের বাসিন্দা ইলিয়াস হোসেন বলেছেন, ‘আগে মাইলের পর মাইল শাপলা ফুটত। এখন আর আগের মতো দেখা যায় না। কুঁড়ি পরিপক্ব হওয়ার আগেই তুলে নেওয়ায় শাপলার বিস্তার কমছে।’

কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদিক জানিয়েছেন, অপরিণত কুঁড়ি তোলার প্রবণতা চলতে থাকলে একসময় আড়িয়ল বিল থেকে শাপলা কমে যেতে পারে। এ বিষয়ে কৃষকদের সচেতন করা হচ্ছে। শাপলা সংগ্রহের পদ্ধতি নিয়ে সমন্বিত কর্মশালারও পরিকল্পনা রয়েছে।

ভ্রমণের সৌন্দর্যশাপলাআড়িয়ল বিলকৃষিকাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!