ভোরের আলো ফোটার আগেই ছোট নৌকা নিয়ে বিলে নামেন আল আমীন গাজী। হাতে বাঁশের লগি। নৌকা ঠেলে এগিয়ে চলেন শাপলার খোঁজে। কয়েক ঘণ্টা পানিতে কাটিয়ে নৌকা ভরে শাপলা নিয়ে ফেরেন ঘাটে। এই শাপলা বিক্রির আয়েই চলে তার পরিবারের অনেকটা খরচ।
বর্ষা এলেই গোপালগঞ্জের সিংগা, চান্দা, মোল্লার বিলসহ শতাধিক বিল-খাল এবং মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিল ছেয়ে যায় সাদা শাপলায়। দূর থেকে দেখলে মনে হয়, পানির ওপর বিছিয়ে দেওয়া হয়েছে সাদা ফুলের চাদর। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন ভ্রমণপিপাসুরাও। তবে এই শাপলা শুধু সৌন্দর্যের উপ...