Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চকরিয়া

বন্যা শেষে সর্বত্র ছড়িয়ে নদীভাঙনের নির্মম চিহ্ন

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২০:৫৬
বন্যা শেষে সর্বত্র ছড়িয়ে নদীভাঙনের নির্মম চিহ্ন

ছবি: আগামীর সময়

বন্যার পানি নেমে গেলেও কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীপাড়ের মানুষের দুর্ভোগ শেষ হয়নি। এখন তাদের সামনে সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ভয়াবহ নদীভাঙন। কয়েক দিনের প্রবল স্রোতে বহু পরিবারের ঘরবাড়ি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। গৃহহীন হয়ে পড়া মানুষের দাবি, ত্রাণে দু-চার দিনের ক্ষুধা মিটলেও টেকসই বাঁধ নির্মাণ না হলে আগামী বর্ষায় আবারও একই পরিণতির মুখোমুখি হতে হবে।

আজ মঙ্গলবার বিকালে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কোচপাড়া, বাঁশঘাটা, কোচপাড়াসহ মাতামুহুরী নদীতীরবর্তী এলাকা ঘুরে দেখা গেছে, বন্যার পানি কমে গেলেও সর্বত্র ছড়িয়ে রয়েছে নদীভাঙনের নির্মম চিহ্ন। কোথাও ভাঙা ঘরের টিন, কোথাও কাঠ, কোথাও ধসে পড়া উঠান। অনেক পরিবার শেষ সম্বলটুকু উদ্ধার করতে ভাঙা ঘর থেকে টিন, কাঠ ও আসবাবপত্র খুলে নিচ্ছেন। তবে সেগুলো কোথায় নিয়ে যাবেন, সেই উত্তরও তাদের জানা নেই। কারণ অনেকের ক্ষেত্রেই ঘরের সঙ্গে নদীগর্ভে হারিয়ে গেছে বসতভিটাও।

নদীর কিনারে দাঁড়িয়ে নিজের বিলীন হয়ে যাওয়া ভিটার দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে স্মৃতিচারণ করছিলেন তাসমিন জন্নাত। তিনি বলেছেন, ঢলের পানি চলে গেছে, কিন্তু আমাদের সবকিছু নিয়ে গেছে। আমার স্বামী বাজারে সবজি বিক্রি করে অল্প অল্প করে টাকা জমিয়ে এই ঘরটি করেছিলেন। চোখের সামনে সেই ঘর নদীতে তলিয়ে গেল। কিছুই করতে পারলাম না। এই কষ্ট কোনো দিন ভুলতে পারব না।


আরও পড়ুন

১৮ জুলাই পর্যন্ত এনসিপির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা স্থগিত

১৪ জুলাই ২০২৬

স্থানীয়দের ভাষ্য, শুধু তাসমিন জন্নাতই নন, পূর্ব কোচপাড়ার নুরুল আবছার, নুরুল হুদা, নুরুল ইসলাম, আমির উদ্দিন, ওসমান, আব্দুল আজিজ পুতু ও মানিকসহ শতাধিক পরিবার নদীভাঙনের শিকার হয়েছে। অনেকের ঘর এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে, আবার অনেক পরিবার এখনো ভাঙনের ঝুঁকিতে দিন কাটাচ্ছে। আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন নদীতীরের বাসিন্দারা। গৃহহীন পরিবারের কেউ আত্মীয়-স্বজনের বাড়িতে, কেউ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।


নদীপাড়ের বাসিন্দা রাবেয়া বেগম বললেন, ত্রাণে দু-চার দিনের ক্ষুধা মিটবে, কিন্তু টেকসই বাঁধ না হলে আগামী বর্ষায় আবারও ঘর হারাব। আমরা সরকারি চাল-ডাল চাই না, চাই এমন একটি স্থায়ী বেড়িবাঁধ, যাতে প্রতি বর্ষায় পথে বসতে না হয়।

পৌরসভার সাবেক কাউন্সিলর মুজিবুল হক বলেছেন, মাতামুহুরী নদীর তীব্র ভাঙনে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাঁশঘাটা, কোচপাড়া, পূর্ব কোচপাড়া এবং মজিদিয়া দারুচ্ছুন্নাহ্ পৌর দাখিল মাদ্রাসাসহ বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে রয়েছে।

তার ভাষ্য, গত ১০ থেকে ১৫ বছরে সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার এলাকা পরিদর্শন করেছেন। প্রতিবারই নদীভাঙন রোধে প্রকল্পের আশ্বাস দেওয়া হলেও স্থায়ী কোনো ব্যবস্থা বাস্তবায়ন হয়নি। ফলে প্রতি বর্ষায় ৩৫ থেকে ৪০টি পরিবার ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটায়।

এ বিষয়ে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম বললেন, মাতামুহুরী নদীর ভাঙন রোধে একটি প্রকল্প প্রস্তুতের কাজ চলছে। জিওব্যাগের পরিবর্তে কংক্রিটের ব্লক ব্যবহারের বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি কার্যকর সুরক্ষার জন্য প্রয়োজনীয় ঢাল নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

চকরিয়ানদীভাঙনমাতামুহুরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    advertiseadvertise