Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাসে ‘চাঁদাবাজির’ অভিযোগে আটক ৪, ধর্মঘট করে ছাড়িয়ে নিলেন শ্রমিকরা

ফরিদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৯:৩১
বাসে ‘চাঁদাবাজির’ অভিযোগে আটক ৪, ধর্মঘট করে ছাড়িয়ে নিলেন শ্রমিকরা

শ্রমিক সংগঠনের ধর্মঘটে বন্ধ থাকা বাস— সংগৃহীত

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে টাকা আদায়ের অভিযোগে চারজনকে আটক করা হয়। তাদের আটকের প্রতিবাদে শ্রমিক সংগঠনের ডাকে মঙ্গলবার সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ ছিল। ২০ ঘণ্টা ধর্মঘটের পর আজ বুধবার দুপুর থেকে লোকাল ও আন্তজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শহরতলীর মুন্সিবাজারে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ‘চাঁদাবাজির’ সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন। আটক ব্যক্তিরা হলেন মো. ফরহাদ, মো. দিলু, মো. জুলফিকার ও মতি।

পুলিশ আরও জানায়, প্রায় ১০ দিন ধরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থেকে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রসিদ দিয়ে ৩০ টাকা করে আদায় করা হচ্ছিল। রসিদে আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নাম উল্লেখ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটকের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা থেকে ফরিদপুরে লোকাল মিনিবাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। পরে রাত ৯টার দিকে আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মানা, ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী ইবনে ইলিয়াসসহ শ্রমিকনেতারা কোতোয়ালি থানায় পুলিশের সঙ্গে বৈঠক করেন। তবে ওই বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। বুধবার সকালেও লোকাল ও আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ থাকে। পরে দ্বিতীয় দফার বৈঠকের পর আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হলে দুপুর ১২টার দিকে বাস চলাচল পুনরায় শুরু হয়।

আরও পড়ুন

পানির নিচে রেললাইন, বন্ধ চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল

০৮ জুলাই ২০২৬

আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মানা বলেছেন, ‘আমাদের চারজন শ্রমিককে আটকের প্রতিবাদে শ্রমিকরাই বাস চলাচল বন্ধ রেখেছিলেন। তাদের মুক্তির পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।’

তিনি দাবি করেন, শ্রমিক কল্যাণ তহবিলের জন্য সংগঠনের নিয়ম অনুযায়ী এই অর্থ সংগ্রহ করা হচ্ছিল। এটি কোনো চাঁদাবাজি নয়। অসুস্থ ও মৃত শ্রমিকদের পরিবারকে সহায়তা দিতেই এ অর্থ ব্যয় করা হয়।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী ইবনে ইলিয়াসও একই দাবি তুলে ধরে বললেন, ‘সংগঠনের নির্দেশনা অনুযায়ী এ অর্থ সংগ্রহ করা হচ্ছিল।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, টাকাগুলো বিধিবহির্ভূতভাবে তোলা হচ্ছিল। তার ভাষ্য, আটকের পর শ্রমিক সংগঠনের নেতাদের ডাকা হয়েছিল। তারা জানিয়েছেন, তাদের নির্দেশে আটক ব্যক্তিরা টাকা তুলছিলেন এবং সবাই বাসের শ্রমিক। তবে আমরা যাচাই-বাছাই করে দেখেছি, তারা যে প্রক্রিয়ায় টাকা তুলছিলেন, সেটি বৈধ কোনো প্রক্রিয়া নয় এবং এ বিষয়ে কোনো নির্দেশনা নেই। পরে সঠিক প্রক্রিয়ায় টাকা তোলার মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা বাস মালিক সমিতির দায়িত্বরত প্রশাসক মো. সোহরাব হোসেন মন্তব্য করেন, এই টাকা উত্তোলনের কতটুকু বৈধতা রয়েছে, তা তার জানা নেই। তবে শ্রমিকনেতারা তাকে জানিয়েছেন, আশপাশের বিভিন্ন জেলায় একইভাবে টাকা তোলা হয়, সে কারণেই তারাও তা করছিলেন। আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার বিষয়েও তিনি অবগত নন বলে জানান।

ফরিদপুরবাসে চাঁদাবাজিধর্মঘট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!