Agamir Somoy E-Paper
শনিবার, ১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
লাকী আপার ফ্রি পাঠশালা
শনিবার, ১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লা বোর্ডের ছয় জেলায় পরীক্ষার্থী কমেছে ২২ হাজার

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৮
কুমিল্লা বোর্ডের ছয় জেলায় পরীক্ষার্থী কমেছে ২২ হাজার

কুমিল্লা বোর্ডের ছয় জেলায় পরীক্ষার্থী কমেছে ২২ হাজার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ মঙ্গলবার। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।

এবছর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলায় অংশ নিচ্ছেন মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন শিক্ষার্থী।

বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে যেখানে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন, সেখানে এক বছরের ব্যবধানে কমেছে ২২ হাজার ৮৬৩ জন।

কুমিল্লা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ১ হাজার ৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে ২৭৭টি কেন্দ্রে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৮ হাজার ৮৪৭ জন এবং ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন। ছাত্রদের তুলনায় এবছর ২৯ হাজার ১২৩ জন বেশি ছাত্রী অংশ নিচ্ছে।

বিভাগভিত্তিক হিসাবে, বিজ্ঞান বিভাগে ৫৮ হাজার ৭৪ জন, মানবিক বিভাগে ৪৫ হাজার ৪১৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৩ হাজার ৩২৭ জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ১৪ হাজার ১৬১ জন এবং অনিয়মিত ৩২ হাজার ৬৫৬ জন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, কুমিল্লা জেলায় ১০২টি কেন্দ্রে ৫১ হাজার ৫৮৬ জন, চাঁদপুরে ৪৫টি কেন্দ্রে ২১ হাজার ৮৮৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৪৩টি কেন্দ্রে ১৯ হাজার ৬৯১ জন এবং নোয়াখালীতে ৪৩টি কেন্দ্রে ২৫ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। ফেনীতে ২১টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৪ হাজার ৮৮৫ জন এবং লক্ষ্মীপুরে ১৩ হাজার ৫৩১ জন শিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম জানান, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। তার ভাষ্য, গ্রামাঞ্চলে ঝরে পড়ার হার তুলনামূলক বেশি হওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমার একটি কারণ হতে পারে।


কুমিল্লাএসএসসি ও সমমানের পরীক্ষা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ব্যবসা গুটিয়ে নিচ্ছে এস আলম, ১১ কারখানা বন্ধ ঘোষণা

    ব্যবসা গুটিয়ে নিচ্ছে এস আলম, ১১ কারখানা বন্ধ ঘোষণা

    ০১ আগস্ট ২০২৬, ০০:৩১

    গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন শূন্যতা, জনসেবায় চরম ভোগান্তি

    গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন শূন্যতা, জনসেবায় চরম ভোগান্তি

    ০১ আগস্ট ২০২৬, ০০:০৮

    এমন ফিটনেস ক্যাম্প নিয়মিত চান মেয়েরা

    এমন ফিটনেস ক্যাম্প নিয়মিত চান মেয়েরা

    ০১ আগস্ট ২০২৬, ০০:২৮

    শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক

    শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক

    ০১ আগস্ট ২০২৬, ০০:২৫

    বৌদ্ধ বিহারে হামলা ও বুদ্ধমূর্তি ভাঙচুরের অভিযোগ

    বৌদ্ধ বিহারে হামলা ও বুদ্ধমূর্তি ভাঙচুরের অভিযোগ

    ০১ আগস্ট ২০২৬, ০০:১৭

    সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

    সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

    ০১ আগস্ট ২০২৬, ০১:২২

    শ্রীলঙ্কায় সাবেক পুলিশপ্রধানসহ দুই কর্মকর্তার মৃত্যুদণ্ড

    শ্রীলঙ্কায় সাবেক পুলিশপ্রধানসহ দুই কর্মকর্তার মৃত্যুদণ্ড

    ০১ আগস্ট ২০২৬, ০১:৫৩

    advertiseadvertise