আখাউড়া
বাজার করে বাড়ি ফিরছিলেন মাসুম, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মাসুম মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে ঘটে এ দুর্ঘটনা।
নিহত মাসুম মিয়া দরুইন গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, কাজ শেষে বাজার করে বাড়ি ফিরছিলেন মাসুম মিয়া। পথে রেললাইনের কাছে পৌঁছালে একটি আন্তনগর ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।






