গিয়াস উদ্দিন লস্কর স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৮১.৩৩%
আগামীর সময় ডেস্ক

সংগৃহীত ছবি
ঐতিহ্যবাহী আড়াল গিয়াস উদ্দিন লস্কর স্কুল অ্যান্ড কলেজের এ বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮১.৩৩ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৭৫ জন। এর মধ্যে সব বিভাগ মিলিয়ে ৬১ জন পাস করেছে।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে তিনজন। বিজ্ঞান বিভাগের ২৭ জনের সবাই পাস করেছে।
এ প্রতিষ্ঠানটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামে অবস্থিত। ১৯৪৫ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে ২০১৫ সালে কলেজ শাখা প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির অনেক সাবেক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন জায়গায়, প্রশাসনের বিভিন্ন সেক্টরে কর্মকর্তা হিসেবে অধিষ্ঠিত হয়েছেন। এলাকায় এটি অত্যন্ত প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।




