Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মোহনগঞ্জ

দুই শিশু ধর্ষণের রেশ না কাটতেই ধর্ষণের শিকার আরেক শিশু

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ২১:১৬
দুই শিশু ধর্ষণের রেশ না কাটতেই ধর্ষণের শিকার আরেক শিশু

প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে ধর্ষণে সম্প্রতি ১০ বছর বয়সী এক শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেন। তিনি বর্তমানে জেলহাজতে।

এদিকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া আরেক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এই দুই ধর্ষণের গুঞ্জনের রেশ না কাটতেই মোহনগঞ্জে প্রেমিকের সহযোগিতায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণে সহযোগিতার অভিযোগে প্রেমিক আবির তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অটোরিকশাচালক জয় মিয়া (২২) ঘটনার পর থেকেই পলাতক। আজ শনিবার দুপুরে আবিরকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে মোহনগঞ্জ পৌর শহরের বার্তারগাতী এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আবির সুনামগঞ্জের ধর্মপাশার বাকরপুর গ্রামের মশিউর তালুকদারের ছেলে।

পলাতক জয় মিয়া একই উপজেলার খসিদপুর গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। তিনি মোহনগঞ্জ পৌর শহরের বার্ত্তারগাতী এলাকায় ভাড়া বাসায় থেকে শহরের অটোরিকশা চালাতেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোহনগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার সঙ্গে আবিরের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার দুপুরে ভুক্তভোগী তার চাচাতো বোনকে নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে শহরে বের হন। পরে আবির দেখা করার জন্য ভুক্তভোগীকে জয় মিয়ার অটোরিকশায় করে তার ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে ভুক্তভোগীর চাচাতো বোনকে পাশের একটি কক্ষে রেখে আবির ও ভুক্তভোগী কথা বলছিলেন। একপর্যায়ে জয় মিয়া ভুক্তভোগীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় আবির সহযোগিতা করেন।

ঘটনার পর দুই অভিযুক্ত বাসা থেকে চলে গেলে ভুক্তভোগী সেখান থেকে বের হয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। পরে বিকালে উপজেলার নওহাল এলাকার শিশুপার্কসংলগ্ন স্থান থেকে আবিরকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাতে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বললেন, গ্রেপ্তার আবিরকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক জয়কে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আর ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


মোহনগঞ্জধর্ষণশিশু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!