Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ওসমানীনগরে আতিক মিয়া হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৩
ওসমানীনগরে আতিক মিয়া হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার মামুন মিয়া

সিলেটের ওসমানীনগরে সাবেক ইউপি সদস্য আতিক মিয়া হত্যা মামলায় পলাতক আসামি মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে সিলেটের বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের টোকের কান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন ওসমানীনগর উপজেলার পশ্চিম সিরাজনগর এলাকার বাসিন্দা।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত আতিক মিয়া সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং স্থানীয়ভাবে সালিশ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বসতভিটার জায়গা নিয়ে সৈয়দ আব্দুর রশিদ আখলিছ মিয়ার সঙ্গে সৈয়দ আব্দুল ওয়াহাবসহ কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ ও মামলা চলছিল। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর আখলিছ মিয়ার বসতঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিষয়টি মীমাংসার জন্য আতিক মিয়ার কাছে গেলে তিনি স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করেন।

সালিশ শেষে আতিক মিয়া সংশ্লিষ্টদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন। একই দিন বিকেলে নিজ বাড়িতে ফেরার পথে আতর মিয়ার বাড়ির পূর্ব পাশে সড়কে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ফেলেন। এ সময় দা ও কাঠের বর্গা দিয়ে আতিক মিয়ার মাথা, কপাল ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ওসমানীনগর থানায় হত্যা মামলা করেন।

এর আগে গত ১০ জানুয়ারি একই মামলার আরও দুই পলাতক আসামিকে তৎকালীন র‌্যাব-৯ গ্রেপ্তার করেছিল।

মামুন মিয়াওসমানীনগরহত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী