Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুরারোগে ‘খোঁড়াচ্ছেন’ খামারিরা

  • জেলায় ১২ গরুর মৃত্যু
  • আক্রান্ত প্রায় ৩০০
  • ৩ উপজেলায় আক্রান্ত বেশি
  • সংক্রমণ বাড়ার শঙ্কা
তামজিদ হাসান তুরাগ, কুড়িগ্রাম
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০২
খুরারোগে ‘খোঁড়াচ্ছেন’ খামারিরা

কুড়িগ্রামে খুরা ও লাম্পি রোগের প্রাদুর্ভাবে বিপাকে প্রান্তিক খামারিরা। জেলায় এরই মধ্যে ১২টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা ২৫০ থেকে ৩০০ গবাদি পশু। জেলার সদর, রাজারহাট এবং ভূরুঙ্গামারী উপজেলায় শত শত পশুর মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে খামারি, এলাকাবাসী এবং প্রাণিসম্পদ বিভাগ। ঈদের আগেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে পুরো জেলায়।

জেলা সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের জোৎগোবরধন গ্রামের আলতাফ হোসেনের কণ্ঠে হতাশার ছাপ, ‘আমার ফ্রিজিয়ান জাতের একটি গাভী খুরারোগে আক্রান্ত হয়ে গত সপ্তাহে মারা গেছে। গাভীটি গর্ভবতী ছিল। চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। গ্রামে আরও গরু খুরায় আক্রান্ত হয়েছে।’

একই ইউনিয়নের হরিশ্বর গ্রামের কৃষক আবু হোসেনের ভাষ্য, ‘প্রতি বছর ঈদে বিক্রির জন্য দু-একটি গরু পালন করি। যখন গরু বিক্রির সময় হলো, তখনই খুরা রোগে সব শেষ করে দিল। গরুটি খুব অসুস্থ। বিক্রি তো করতে পারব না, বাঁচবে কি না, তাও জানি না।’

ওই গ্রামের আরেক ভুক্তভোগী একরামুল হক। তার খামারে তিনটি গরু খুরারোগে আক্রান্ত। এর মধ্যে দুগ্ধবতী একটি গাভীর জিহ্বা রোগে খসে গেছে। দুশ্চিন্তাগ্রস্ত একরামুলের কথা, ‘গরুর দুধ বিক্রি করে আমার আয় হয়। এখন সেই আয় বন্ধ। চিকিৎসা করাচ্ছি। কিন্তু গরু-বাছুর বাঁচবে কি না, সেটাই বুঝতে পারছি না।’

কোরবানির হাটে বিক্রির জন্য তিনটি গরু চার মাস ধরে লালন-পালন করছেন জব্বার মিয়া। বললেন, ‘গরুগুলাক নিয়া টেনশনে আছি। চাইর মাসে খরচ করছি অনেক। এবার হাটত শুনছি দাম নাই। ফির লাম্পি আর খুরারোগ। এগলা নিয়া নানান টেনশনে আছি। আল্লাহ জানে কপালত কী আছে?’ জব্বারের চোখেমুখে শঙ্কা।

সদরের বেলগাছা ইউনিয়নের পল্লী প্রাণী চিকিৎসক আবুল কালাম আজাদের তথ্য, ‘অনেক গরু খুরা রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসায় সুস্থও হচ্ছে। তবে ঈদের আগে এ রোগের সংক্রমণ খামারিদের লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে।’

রোগ ছড়ানোর কারণ তুলে ধরেন তিনি, ‘রোগপ্রতিরোধে সরকারিভাবে পর্যাপ্ত ভ্যাকসিনেশন হয়নি। আবার বাজারে ভ্যাকসিনের দাম বেশি হওয়ায় আক্রান্ত হওয়ার আগে গরুর মালিকরা ভ্যাকসিন কিনতে চান না। ফলে রোগ ছড়িয়ে পড়ে। তবে এবার চিকিৎসায় আক্রান্ত গরু সুস্থ হওয়ার হার বেশি।’

উলিপু‌রের চরাঞ্চ‌লেও গবা‌দি পশুর ম‌ধ্যে ব‌্যাপক সংক্রমণ দেখা দি‌য়ে‌ছে ব‌লে জানিয়েছেন উপ‌জেলার বেগমগঞ্জ ইউ‌নিয়‌নের পল্লী প্রাণী চি‌কিৎসক স‌ফিকুল ইসলাম। বললেন, ‘মোল্লারহাট এলাকাসহ ব্রহ্মপুত্র চরাঞ্চ‌লে ব‌্যাপক খুরারোগ দেখা দি‌য়ে‌ছে। বি‌শেষ ক‌রে ঈদ উপল‌ক্ষে মোটাতাজা করা গরুগু‌লো আক্রান্ত হওয়ায় পালনকারীরা অনেক ক্ষ‌তির মু‌খে প‌ড়ে‌ছেন।’

জেলা প্রাণিসম্পদ বিভাগ বলছে, খুরারোগ ভাইরাসবাহিত। দ্রুত এক গরু থেকে আরেক গরুতে ছড়িয়ে পড়ে। গত কয়েক সপ্তাহে জেলায় প্রায় ২৫০ থেকে ৩০০ গরু এ রোগে আক্রান্ত হয়েছে। কিছু গরু মারা গেছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় বিপর্যয়ের আশঙ্কা না করলেও চিকিৎসার পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানের তথ্য, ‘তিনটি উপজেলায় সংক্রমণের মাত্রা বেশি হলেও অন্য উপজেলাতেও রোগ দেখা যাচ্ছে। এখন পর্যন্ত শুধু গরুর মধ্যে এ রোগ ছড়িয়েছে। অন্য পশুরাও ঝুঁকিতে আছে। মাঠপর্যায়ে আমরা আক্রান্ত পশুর চিকিৎসা দিচ্ছি।’

খুরারোগখামারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার