Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্কুলে অনুপস্থিত, জানা গেল বিয়ে হয়ে গেছে ত্রিশালের ৩০ শিক্ষার্থীর

নিয়ামুল কবীর সজল, ময়মনসিংহ
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩২
স্কুলে অনুপস্থিত, জানা গেল বিয়ে হয়ে গেছে ত্রিশালের ৩০ শিক্ষার্থীর

গ্রাফিকস: আগামীর সময়

ময়মনসিংহের ত্রিশালের কাঁঠাল হাই স্কুল অ্যান্ড কলেজের নবম ও দশম শ্রেণির প্রায় ৩০ শিক্ষার্থী কয়েক মাস ধরে বিদ্যালয়ে আসছে না। তাদের মধ্যে অধিকাংশই মেয়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পেরেছে, তাদের বিয়ে হয়ে গেছে। এর মধ্যে কয়েকজনের বয়স ১৮ বছরও হয়নি। অনেক ক্ষেত্রে ছেলেমেয়ের সম্পর্কের কারণে পরিবারের সম্মতিতে এসব বিয়ে হয়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

কাঁঠাল হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আনিছুর রহমান জানালেন, তিন-চার মাস আগে শ্রেণিকক্ষে মেয়েদের উপস্থিতি কম দেখে খোঁজ নেন তিনি। পরে বাড়িতে যোগাযোগ করে জানতে পারেন, অনুপস্থিত শিক্ষার্থীদের অনেকেরই বিয়ে হয়ে

গেছে। তিনি বললেন, এভাবে শিক্ষার্থী ঝরে পড়তে থাকলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীসংখ্যা কমে যাবে। বিষয়টি উপজেলা প্রশাসনকেও জানানো হয়েছে।

১৯৯৭ সালে দুই একর জমির ওপর প্রতিষ্ঠিত কাঁঠাল হাই স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৪৬০ শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতিষ্ঠানটি ত্রিশাল উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়েদের বিয়ের ক্ষেত্রে বয়স না হলেও অনেক পরিবার বিয়ে দিয়েছে। নবম শ্রেণির এক ছাত্রীর বাবা জানালেন, প্রায় এক বছর আগে মেয়ের বিয়ে দিয়েছেন। মেয়ের বয়স ১৮ বছর হয়নি, তবে ভালো পরিবার পাওয়ায় বিয়েতে রাজি হয়েছেন তিনি।

আরেক অভিভাবক জানালেন, তার মেয়ের বয়স ১৫ বছর। তিন মাস আগে বিয়ে হয়েছে। ছেলেমেয়ের সম্পর্কের কারণে পরিস্থিতি সামলাতে না পেরে বিয়ে দিতে হয়েছে। তার দাবি, এ ঘটনায় তার নিজেরও কষ্ট রয়েছে।

শুধু মেয়েদের নয়, বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রও বিয়ে করে পড়াশোনা ছেড়ে ঢাকায় চলে গেছে বলে তার পরিবার জানিয়েছে। পরিবারের ভাষ্য, বিদ্যালয়েরই এক ছাত্রীর সঙ্গে সম্পর্কের পর সে বিয়ে করেছে।

অধ্যক্ষ আনিছুর রহমান বললেন, অনেক বিয়ের বিষয় পরিবারও আগে থেকে জানত না। তিনি দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানালেন।

ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান জানালেন, গত মাসে বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বিষয়টি জানিয়েছে। তিনি বললেন, বাল্যবিয়ে বন্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কোথাও বাল্যবিয়ের খবর পেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।

ময়মনসিংহত্রিশালকাঁঠাল হাই স্কুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত